Home প্রচ্ছদ এমন কাজ চাই যা দর্শকের ভাবনার খোরাক জোগাবে: নুসরাত ফারিয়া

এমন কাজ চাই যা দর্শকের ভাবনার খোরাক জোগাবে: নুসরাত ফারিয়া

Share

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুই বাংলা মিলে দাপিয়ে কাজ করেন। মাঝে কিছুটা বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন তিনি। এবার তাকে দেখা যাবে সত্যের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এক নারীর চরিত্রে। সিনেমাটির নাম ‘ট্রাইব্যুনাল’।

নুসরাত ফারিয়া বলেন, ‘চরিত্রটির আবেগ, দায়িত্ববোধ ও দৃঢ়তা আমাকে নাড়িয়ে দিয়েছে। এমন শক্তিশালী নারী চরিত্রে কাজ করা একজন অভিনেত্রীর জন্য বড় সুযোগ। আমি চাই দর্শকরা আমাকে এই চরিত্রে নতুনভাবে দেখুক।’

বাচবিচার না করে একাধিক সিনেমায় কাজ করেছেন। এখন কাজের ক্ষেত্রে মানের দিকটা বেশি দেখেন তিনি। তাই ভেবে চিন্তে মনে রাখার মত গল্পে মনোযোগী এই অভিনেত্রী।

ফারিয়ার কথায়, ‘এখন সিনেমার থেকে সিনেমার গল্প নিয়ে বেশি ভাবি। গল্পের দিকে বেশি মনোযোগ দিচ্ছি। সবসময় ভালো কাজের সঙ্গে থাকতে চাই, যা শুধু বিনোদন নয়, ভাবনার খোরাক জোগায়। আমি এখন এমন কিছু করতে চাই, যা আমাকে একজন সম্পূর্ণ পারফরমার হিসেবে সংজ্ঞায়িত করবে। বিশ্বাস করি, শিল্পী হিসেবে উন্নতি মানে শুধু কাজের পরিমাণ নয়, মানের গভীরতাও। তাই প্রতিটি প্রজেক্টে আমি আরও যত্ন নিচ্ছি। আমার ভাবনার সঙ্গে মিল আছে বলেই নতুন সিনেমায় যুক্ত হয়েছি।’

অভিনয়ের পাশাপাশি সংগীতেও বেশ পটু নুসরাত ফারিয়া। ২০১৮ সালে ‘পটাকা’ গান দিয়ে গায়িকা হিসেবে আত্মপ্রকাশ তার। নিজের গানের ভিন্ন ধাঁচের ভিডিওতে হাজির হয়ে চমক দেখিয়েছেন। ফারিয়া বলেন, ‘একটি ভালো মিউজিক ভিডিও তৈরি করা সময়সাপেক্ষ। আমি শুধু গান প্রকাশে বিশ্বাসী নই, আমি চাই প্রতিটি গান গল্প বলুক, দৃশ্যমানভাবে মানুষকে অনুপ্রাণিত করুক।’

সিনেমা ও গানের পাশাপাশি বছরজুড়ে স্টেজ পারফরম্যান্স নিয়েও ব্যস্ত থাকেন নুসরাত ফারিয়া। স্টেজ পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘এটা আমার কাছে সরাসরি শক্তি পাওয়ার জায়গা। দর্শকদের ভালোবাসা দেখলে বুঝি কেন এই কাজটা করি।’

বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও নিয়মিত কাজ করেন তিনি। তবে কিছু জটিলতার কারণে সেখানে আর কাজ হচ্ছে না। তবে আশা ছাড়েননি তিনি

ফারিয়ার ভাষ্য, ‘আমি চাই এমন কিছু শিল্পীর সঙ্গে কাজ করতে, যাদের গান বা অভিনয় দেখে আমি বড় হয়েছি। ভারতীয় দর্শকদের সঙ্গেও আবার দেখা হবে– এই আশাতেই আছি।’

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...