Home প্রচ্ছদ এবার বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন

এবার বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন

Share

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি সম্বলিত ব্যানার, সাইনবোর্ড ও অফিসের দরজা-জানালা পুড়ে গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ওই ইউনিয়নের চরমিয়াজান বাজারে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ১১টার দিকে চরমিয়াজান বাজারে চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির অফিসে আগুনের লেলিহান শিখা দেখে এক ব্যক্তি ডাক চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসী জানান, বিএনপি অফিসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন রাঢ়ী গণমাধ্যমকে বলেন, কারা অগ্নিসংযোগ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করছি- আওয়ামী লীগ ও জামায়াতের লোক বিএনপি অফিস পুড়িয়ে দিয়েছেন।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Related Articles

গাজী নজরুলকে নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক

জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় কমিটিতে রাখা...

আলহামদুলিল্লাহ, তিন নম্বর জন ডান: পরীমণি

ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। মাঝেমধ্যেই তিনি...

ঢাকা উত্তরের ভোটার হলেন আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে জাতীয় পুনর্মিলন বিষয়ক জাপান...