দেশের বিভিন্ন খাতে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে নতুন পাঁচটি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা।
মঙ্গলবার (১৬ জুন) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, অনুমোদিত প্রকল্পগুলোর মাধ্যমে অবকাঠামো উন্নয়ন, জনসেবা সম্প্রসারণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য ও খাতভিত্তিক ব্যয় বরাদ্দ পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সরকারের উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতায় নতুন এসব প্রকল্প অনুমোদনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে চলমান উন্নয়ন কর্মসূচির পাশাপাশি নতুন বিনিয়োগ ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধিতে এসব প্রকল্প ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।