Home খেলাধুলা ইতিহাস গড়ে বিশ্বকাপে রোনালদো, পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা

ইতিহাস গড়ে বিশ্বকাপে রোনালদো, পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা

Share

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্তিনেস। ২৭ সদস্যের ঘোষিত এই স্কোয়াডে জায়গা পেয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ষষ্ঠবারের মতো পর্তুগালের বিশ্বকাপ দলে জায়গা হলো ৪১ বছর বয়সী এই ফুটবল তারকার।

আসন্ন বিশ্বকাপের গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ হিসেবে খেলবে কলম্বিয়া, উজবেকিস্তান এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। আগামী ১৭ জুন হিউস্টনে কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।

পর্তুগালের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক

দিওগো কস্তা, জোসে সা, রুই সিলভা ও রিকার্দো ভেলহো।

রক্ষণভাগ

দিওগো দালোত, নেলসন সেমেদো, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, গনসালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, টমাস আরাউজো, ও ম্যাথিউস নুনেস।

মাঝমাঠ ও আক্রমণভাগ

রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনহা, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স, ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইসাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গনসালো গেদেস ও গনসালো রামোস।

Related Articles

বেইজিংয়ে পৌঁছেছেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে মঙ্গলবার রাতে চীনের রাজধানী বেইজিংয়ে...

সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব : স্পিকার

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সমাজের প্রতিটি...

মালয়েশিয়ার হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন বাংলাদেশ...

৭৮৭ কোটি টাকা ফেরত পাচ্ছেন শাকিরা

কলম্বিয়ান পপতারকা শাকিরা-কে ভুলভাবে কর জরিমানা করায় স্পেনের কর কর্তৃপক্ষকে প্রায় ৫৫...