ঢালিউড অভিনেত্রী পরীমণি। সোশ্যাল মিডিয়ায় সব সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। মাঝেমধ্যেই তিনি ভক্তদের চমকে দেন তার কাজের খবর, ব্যক্তিগত জীবন বা সন্তানদের সঙ্গে বিভিন্ন খুনসুটিতে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন পরীমণি।
পোস্টে এক শিশুকে কোলে নিয়ে ছবি পোস্ট করে ফের নতুন আলোচনার জন্ম দিলেন তিনি।
ছবিতে দেখা যায়, গাড়িতে সাদা জামা ও চোখে সানগ্লাস পরা পরীমণির কোলে এক ফুটফুটে শিশু। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান। আলহামদুলিল্লাহ।
তার এই ছবি পোস্ট এবং সঙ্গে এই ক্যাপশন দেখার পরপরই নেটিজেনদের মনে কৌতুহলের সৃষ্টি হয়েছে তবে কি আবারও মা হলেন পরিমণি।
পোস্টের কমেন্ট বক্সে ভরে গিয়েছে নেটিজেনদের বিভিন্ন প্রশ্নে। তাদের বিভিন্ন প্রশ্নের নানা জবাবও দেন এই অভিনেত্রী।এক ভক্ত শিশুটি ছেলে নাকি মেয়ে জানতে চাইলে সংক্ষেপে তিনি উত্তর দেন, ‘ছেলে’।
অন্য একজন ঠাট্টা করে জানতে চান, আর কয়টি সন্তান নেবেন তিনি? জবাবে নায়িকা মন্তব্য করেন, ‘আর ৯৭টা।’
অভিনেত্রী পরীমণি সব সময়ই শিশুপ্রেমী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বিভিন্ন সময় সন্তানদের সঙ্গে সময় কাটানোর বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন। এছাড়া একাধিক সাক্ষাৎকার ও সামাজিক মাধ্যমে তিনি আগে বহুবার প্রকাশ করেছেন, তিনি অনেক সন্তানের মা হতে চান।
তাই ভক্তদের ধারণা, এবার হয়তো তৃতীয় সন্তান দত্তক নিলেন এই তারকা। কারণ, এর আগে তিনি একটি মেয়ে শিশুকে দত্তক নেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
প্রসঙ্গত, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ২০২১ সালে বিয়ে হয়। তাদের একটি ছেলে সন্তান ‘শাহীম মোহাম্মদ পূণ্য’ হয়। এরপর ২০২৩ শরিফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদ হয়। তারপর থেকে পরি মনি একাই ছেলেকে লালন-পালন করছেন। পরবর্তীতে তিনি এক কন্যা সন্তান দত্তক নেন, যার নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। বর্তমানে একা হাতেই নিজের সন্তানদের বড় করছেন এই অভিনেত্রী। পরি মনি ভালোবাসা সীমাহীন, মহুয়া সুন্দরী, রক্ত এসব সিনেমা করে বেশ জনপ্রিয়তা পেয়েছেন।