Home প্রচ্ছদ আমি কখনো হাল ছাড়ি নাই: মিম

আমি কখনো হাল ছাড়ি নাই: মিম

Share

গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেকেই দ্রুত সাফল্যের চূড়ায় ওঠেন এবং সময়ের আবর্তে হারিয়েও যান। তবে এই প্রতিযোগিতার মঞ্চে ধৈর্য আর লড়াকু মানসিকতা নিয়ে দীর্ঘ দেড় দশক ধরে নিজের জায়গা শক্ত করে ধরে রেখেছেন বিদ্যা সিনহা মিম। চ্যালেঞ্জ জয় করে শোবিজে কাজ করে যাওয়া এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের চড়াই উতরাই এবং টিকে থাকার পেছনের গল্প নিয়ে কথা বলেছেন।

নিজের সংগ্রামের কথা মনে করে মিম জানান সাফল্যের চূড়ায় পৌঁছানোর চেয়ে সেখানে স্থির থাকাটাই আসল পরীক্ষা। তার কথায়, ‘কখনো আমি হাল ছাড়ি নাই। এটা এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গাটা উইনার হতেও অনেক কষ্ট করতে হয়, বাট তার থেকেও বেশি কষ্ট আসলে জায়গাটা ধরে রাখা।’

মিম মনে করেন ধৈর্য এবং নিয়মানুবর্তিতাই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। দীর্ঘ পথচলার বিষয়ে তিনি বলেন, ‘যারা মানে এখন পর্যন্ত টিকে আছো বা অথবা আমার যেই জার্নিটা, এখানে অতটুকু পর্যন্ত ধৈর্য ডিসিপ্লিন সবকিছু মেইনটেইন করে আসলে কাজ করে যাচ্ছি বিধায় হয়তো এখনো পর্যন্ত আছি।’

নিজের লড়াকু মানসিকতার কথা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, ‘কখনো আমি আসলে হাল ছাড়ি নাই। মানে আমার আসলে কখনো কোনো কিছুতে না এটা পারছি না, ওকে ফাইন, এটা হচ্ছে না, আরেকটা হবে। তো আমি সবসময় নিজেকে অনেক উৎসাহ দিতে থাকি কাজের।’

Related Articles

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...