Home প্রচ্ছদ আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ : রুমিন ফারহানা

আমাকে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ : রুমিন ফারহানা

Share
নির্বাচনে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আমাকে মনোনয়ন না দেওয়ার কারণেই আমি বুঝতে পেরেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কত মানুষ ভালোবাসে। দলীয় গণ্ডির ভেতর থেকে নির্বাচন করলে এই সৌভাগ্য আমার হতো না।
মঙ্গলবার (৭ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দশম দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
রুমিন ফারহানা, বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে সব কাজই প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হয়। এই ক্ষমতার ভারসাম্য আনার ব্যাপারে দীর্ঘদিনের আলোচনা রয়েছে। বিএনপিও তার ‘ভিশন ২০৩০’ এবং ‘৩১ দফা’য় এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব রেখেছে।’
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, আমাদের প্রত্যাশা ছিল এবার রাষ্ট্রপতি মন্ত্রিসভার অনুমোদিত ভাষণের বাইরে নিজের মতো করে বক্তব্য দিতে পারবেন। কিন্তু এবারও তাকে মন্ত্রিসভার নির্ধারিত ভাষণই দিতে হলো। আমরা যদি রাষ্ট্রপতিকে এতটুকু স্বাধীনতা দিতে না পারি, তবে ভারসাম্যের কথা বলা অর্থহীন।
নির্বাচনি লড়াইয়ের স্মৃতিচারণ করে রুমিন ফারহানা বলেন, আমি আমার অসংখ্য নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা নানা প্রতিকূলতা ও বহিষ্কারের ভয় উপেক্ষা করে আমার পাশে দাঁড়িয়েছেন। তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আমার জন্য কাজ করেছেন এবং আমাকে ছেড়ে যাননি।
বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে উল্লেখ করে তিনি বলেন, আমি বিএনপিকে ধন্যবাদ জানাই আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য। কারণ, দলীয় মনোনয়ন না পাওয়ার ফলেই আমি বুঝতে পেরেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কত লাখ মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমার সঙ্গে ছিল। কেবল দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে দেশজুড়ে মানুষের এই অকৃত্রিম ভালোবাসা অনুধাবন করার সৌভাগ্য হয়তো আমার হতো না।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে রুমিন ফারহানা বলেন, আমি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করছি, যিনি আমাকে পরম স্নেহে রাজনীতিতে এনেছিলেন। আমি বিশ্বাস করি, এই সংসদে তার যে অনুপস্থিতি, সেই অপূর্ণতা কোনোদিন পূরণ হওয়ার নয়।
Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...