Home খেলাধুলা আমরা খেলি বলেই বিসিবি টাকা পায় : মিরাজ

আমরা খেলি বলেই বিসিবি টাকা পায় : মিরাজ

Share

বাংলাদেশ দল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বলে জানিয়েছে বিসিবি। এরপর বিসিবির আয় নিয়ে একটি বক্তব্য দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এরপর থেকেই আলোচনা চলছে বোর্ড ও ক্রিকেটারদের আয় নিয়ে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে সংবাদ সম্মেলন করেছে ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। সেখানে নিজেদের আর বোর্ডের আয় নিয়ে কথা বলেন মেহেদী হাসান মিরাজ।

মিরাজ জানান, ‘আমরা যে টাকা আয় করি, বেশিরভাগ আইসিসি ও স্পন্সর থেকেই আসে। বিসিবির আজ যে টাকা আছে, বাংলাদেশের জার্সিতে যে একটা ম্যাচ খেলেছে, তারও অংশ আছে। প্রতিটি মানুষের কষ্টের বিনিময়ে বোর্ডের আজকের এই টাকা।’

তিনি বলেন, ক্রিকেটাররা মাঠে খেলছেন বলেই বোর্ড আজ শক্ত অবস্থানে। মাঠে খেলা হচ্ছে বলেই বোর্ড ভালো জায়গায় আছে। খেলাই যদি না হয়, স্পন্সরও আসবে না, আইসিসি থেকে লভ্যাংশও আসবে না।’

এর আগে এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে মিঠুন বলেন, ‘আমরা আমাদের দাবিতে অনড় আছি। আমরা খেলার বিপক্ষে না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে। এখানে পুরো ক্রিকেট অঙ্গনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, সবাইকে অপমান করা হয়েছে।’

দিনের প্রথম ম্যাচ দুপুর ১টায় শুরু হওয়ার কথা থাকলেও এখনো মাঠে গড়ায়নি সেটি। সন্ধ্যা ৬টা থেকে দ্বিতীয় ম্যাচের সূচি রয়েছে। একটি শর্তে সেই ম্যাচে ক্রিকেটাররা মাঠে নামতে পারে বলে জানিয়েছেন মিঠুন।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...