Home প্রচ্ছদ আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে : মির্জা ফখরুল

আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে : মির্জা ফখরুল

Share

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে; বন্ধ আছে, বন্ধ থাকবে। বাকি যারা আছে, তারা কাজ করবে, করছেও।’

বুধবার (১৮ মার্চ) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন মির্জা ফখরুল। এ সময় এক সাংবাদিকদের এ নিয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলের কার্যক্রম নিয়ে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এরা হঠাৎ হঠাৎ করে বেরিয়ে আসে। এগুলোকে খুব বেশি গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমি মনে করি না। আমি যেটা মনে করি, পলিটিকসটাকে চলতে দিন, লেট পলিটিকস মুভ ইন ইটস ওউন ওয়ে, লেট ডেমোক্রেসি মুভ ইন ইটস ওউন ওয়ে। বিচ্ছিন্নভাবে কোনো কিছুকে দেখে রাজনীতিকে বন্ধ করে গণতন্ত্রকে আটকে দিয়ে, পথ বন্ধ করে দিয়ে…। লেট ইট মুভ, কাজ করুক না।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ তো চেষ্টা করবেই কিছু কিছু কাজ করতে। করছে। লাভ তো হচ্ছে না। পিপল (জনগণ) তাদের রিজেক্ট করেছে। পিপল রিজেক্ট করে দিয়েছে একদম, তাই না?’

উল্লেখ্য, গত বছরের ১২ মে অন্তর্বর্তী সরকার গেজেট প্রকাশের মাধ্যমে দেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করে। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এর আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়।

Related Articles

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং টিকা ব্যবস্থাপনায় ব্যর্থতার...