Home জাতীয় আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়া গেলেন স্পিকার

Share
১৫৩তম আইপিইউ (ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন) সম্মেলনে যোগ দেওয়ার জন্য পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।
স্পিকারের সফরসঙ্গী হয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।
হাফিজ উদ্দিন আহমদ আগামী ৫ থেকে ৯ অক্টোবর তানজানিয়ায় অনুষ্ঠিতব্য আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশগ্রহণ করবেন। ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে আগামী ৯ অক্টোবর সম্মেলনের শেষ দিনে আইপিইউ-এর গভর্নিং কাউন্সিল নতুন আইপিইউ সভাপতি নির্বাচন করবে।
Related Articles

বুরকিনা ফাসোকে ৭ গোল দিয়ে বিশ্বকাপ ফাইনালের জ্বালা মেটাল আর্জেন্টিনা

বিশ্বকাপ ফাইনালে ১২০ মিনিট খেলেও স্পেনের গোলমুখে একটি শট নিতে পারেনি আর্জেন্টিনা।...

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান...

মালয়েশিয়ায় INTAC 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর রিফাত শাওন

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়ার উদ্যোগে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতিবিষয়ক আয়োজন INTAC26...

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতে আইনগত প্রক্রিয়া চলমান...