Home ট্রাভেলিং মালয়েশিয়ায় INTAC 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর রিফাত শাওন

মালয়েশিয়ায় INTAC 2026-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর রিফাত শাওন

Share

বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়ার উদ্যোগে আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতিবিষয়ক আয়োজন INTAC26 (International Tourism, Arts & Culture Exhibition and Conference 2026)-এ অংশ নিচ্ছে বাংলাদেশ,এছাড়াও  বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশি ট্রাভেলার ও ট্রাভেল কনটেন্ট ক্রিয়েটর রিফাত জাহান শাওন। এ আয়োজনে সহযোগী হিসেবে ছিল বাংলাদেশের বৃহত্তর  ট্রাভেল-টেক প্রতিষ্ঠান M360 ICT।

আন্তর্জাতিক পর্যটন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের অংশ হিসেবে এই সাক্ষাতে দুই দেশের পর্যটন খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সম্ভাবনাও গুরুত্ব পায়।

২ থেকে ৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (KLCC) অনুষ্ঠিত হচ্ছে INTAC 2026। আয়োজকদের তথ্য অনুযায়ী, তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনে পর্যটন, শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, হস্তশিল্প ও ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির বিভিন্ন অংশীজন অংশ নিচ্ছেন। বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে দেশ ও প্রতিষ্ঠান এ আয়োজনে যুক্ত হয়েছে।

INTAC 2026-এ রিফাত জাহান শাওন মালয়েশিয়ার ‘ভিজিট মালয়েশিয়া ২০২৬–২০২৭’-এর প্রচার বিভাগের উপ-মহাপরিচালক ও সচিবালয় প্রধান জনাব আকবাল সেটিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহামান্য জনাব মঞ্জুরুল করিম খান চৌধুরী, বাংলাদেশ হাইকমিশনের বাণিজ্যবিষয়ক প্রথম সচিব প্রণব কুমার ঘোষ এবং এম৩৬০ আইসিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম শরিয়ার উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটন খাতের সম্ভাবনা, আন্তর্জাতিক পর্যটন প্রচারণা এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।

আন্তর্জাতিক পর্যটন অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বের অংশ হিসেবে এই সাক্ষাতে দুই দেশের পর্যটন খাতের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার সম্ভাবনাও গুরুত্ব পায়।

 

Related Articles

তারেক রহমান-ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশগ্রহণ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান...

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে আইনগত প্রক্রিয়া চলছে : ভারতীয় হাইকমিশনার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতে আইনগত প্রক্রিয়া চলমান...

মগবাজারে ‘আইস্পেস ২২ -এর নতুন শাখার উদ্বোধন

রাজধানীর মগবাজারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মানের আইওয়্যার ব্র্যান্ড ‘আইস্পেস ২২’...

ছেলেকে নিয়ে পরীমনির জলকেলি

তারকা জীবনের ব্যস্ততা, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কিংবা রুপালি পর্দার ঝলমলে উপস্থিতি, সবকিছুর...