Home জাতীয় অরাজকতার চেষ্টা করছে কিছু দল, সোচ্চার থাকতে হবে: প্রধানমন্ত্রী

অরাজকতার চেষ্টা করছে কিছু দল, সোচ্চার থাকতে হবে: প্রধানমন্ত্রী

Share

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সারা দেশে অরাজকতার চেষ্টা করছে কিছু কিছু দল। দেশে অরাজকতা সৃষ্টি করা হলে উন্নয়নে ব্যাঘাত ঘটবে। তাই আপনাদের সোচ্চার থাকতে হবে। দেশ যেন এগিয়ে যেতে পারে। এক দফা বলে দেশকে পিছিয়ে নেওয়া যাবে না। যারা এক দফা বলছে, আবার যারা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে ফেনীর ফুলগাজীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড উদ্বোধন ও ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, একটি দল নির্বাচনের আগে জান্নাতের টিকিট দিয়েছে। এই গুপ্তবাহিনী মানুষের অধিকার নষ্ট করছে। ৫ আগস্ট স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর গুপ্তরা বলেছে, পালিয়ে যাওয়াদের নিয়ে তাদের কোনো আপত্তি নেই। কারণ তারা তো একসময় একসঙ্গে ছিল।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের জন্য কাজ করে। আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। আমরা কৃষক, ইমাম-মুয়াজ্জিন ও সাধারণ মানুষের সাথে আছি। যারা হত্যার রাজনীতি করে, তাদের কাছে জনগণের জন্য কিছু নেই।

প্রধানমন্ত্রী আরও বলেন, বহু বছর পর আজ এখানে এসেছি। নানা বাড়ির লোকজনরা, আমাকে দেখে রাখতে হবে। মা যেহেতু নেই। মা মারা গেছেন, এখন আপনারা আমাকে দেখে রাখবেন।

দলের দেওয়া কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান আরও বলেন, আমরা নির্বাচনের আগে বলেছি, ফ্যামিলি কার্ড দিব। কৃষক ভাইদের মধ্যে কৃষক কার্ড দিয়েছি। আমরা সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা দিয়েছি। জনগণের অর্থ অসচ্ছল মানুষের হাতে তুলে দিচ্ছি।

এ সময় সভাপতির বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। বক্তব্য দেন কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর জনপ্রশাসক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, নারী সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলা উদ্দিন আল আজাদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু ইউসুফ প্রমুখ।

‎এর আগে, প্রধানমন্ত্রী মুহুরী-কহুয়া বন্যানিয়ন্ত্রণ ও সেচ পুনর্বাসন প্রকল্পের ফলক উন্মোচন করেন। একইসঙ্গে নদী খনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে ঘাটঘর জামে মসজিদের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।

Related Articles

ছেলেকে নিয়ে পরীমনির জলকেলি

তারকা জীবনের ব্যস্ততা, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা কিংবা রুপালি পর্দার ঝলমলে উপস্থিতি, সবকিছুর...

গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামকে দলটির আমির যদি পদত্যাগে...

চাঁদাবাজদের ধরতে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান আরও জোরদার করা হবে...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের...