Home জাতীয় অবৈধ অটোরিকশায় হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

অবৈধ অটোরিকশায় হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

Share

অবৈধ অটোরিকশার কারণে দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জ্বালানিমন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে বিদ্যুতের চাহিদা হঠাৎ করে বেড়ে গেছে। যে চাহিদা আগে ছিল না। এসব অবৈধ সংযোগ বন্ধ করতে গেলে তারা উল্টো হামলা করে।

এ সময় দেশে আরও তিনটি এলএনজি টার্মিনাল স্থাপনের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। তিনি বলেন, ১০-১২ দিন আগে একটি টার্মিনালের জন্য অর্ডার দেওয়া হয়েছে।

জ্বালানিমন্ত্রী জানান, মোংলা-হিরন পয়েন্ট এলাকায় আরও একটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে

এ সময় তেল নিয়ে গুজব না ছড়ানোর আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, ‘তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে।’

Related Articles

সংবিধান নতুন করে প্রণয়ন নয়, সংস্কার হবে : সরকার দলীয় প্রধান হুইপ

সংবিধান নতুন করে লেখা হবে না বলে মন্তব্য করেছেন সংসদের সরকার দলীয়...

স্বপ্নের মতো একটি দিন কাটালো বাংলাদেশ

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে স্বপ্নের মতো একটি...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের...