Home বিনোদন ‘অচেনা’ হয়ে আসছেন রাশমিকা

‘অচেনা’ হয়ে আসছেন রাশমিকা

Share

তেলেগু সিনেমায় রাশমিকা মান্দানা ছিলেন ‘পাশের বাড়ির মেয়ে’। ‘অ্যানিমেল’-এর মতো হিন্দি সিনেমায় তিনিই আবার হাজির হয়েছেন ভিন্ন মেজাজে। তবে এবার অভিনেত্রী হাজির হতে চলেছেন একেবারেই নতুন রূপে।

গতকাল মঙ্গলবার সকালে প্রকাশ্যে এসেছে ‘ছাওয়া’ ছবিতে রাশমিকার লুক, যা দেখে চমকে গিয়েছেন তাঁর অনেক ভক্তই। গতকাল নিজের ইনস্টাগ্রামে মুক্তির অপেক্ষায় থাকা ‘ছাওয়া’ সিনেমার লুক প্রকাশ করেছেন অভিনেত্রী।

এবারই প্রথম ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত কোনো সিনেমায় দেখা যাবে তাঁকে।

নাকে পুঁতির মারাঠি নথ, গায়ে ভারী গয়না; রাশমিকার এই লুক দেখে প্রশংসা করেছেন তাঁর অনেক ভক্ত–অনুরাগী। এ ছবিতে তাঁকে ছত্রপতি শিবাজির পুত্রবধূ ও সম্ভাজি মহারাজের স্ত্রী মহারানি ইয়েসুবাঈয়ের ভূমিকায় দেখা যাবে। সেই চরিত্রেরই ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।

রাশমিকার পোস্টে দুটি পোস্টার শেয়ার করা হয়েছে। তার মধ্যে প্রথম পোস্টারে শাড়ি ও ভারী গয়নায় ধরা দিয়েছেন নায়িকা।

অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

প্রথম ছবিতে তাঁর ঠোঁটে লেগে রয়েছে মিষ্টি হাসি। পরের পোস্টারে অভিনেত্রীকে বেশ গম্ভীর মেজাজে দেখা গিয়েছে। সেই ছবিতে তিনি ভারী গয়না পরলেও প্রথম ছবির মতো আধিক্য নেই।

আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। লক্ষ্মণ উতেকর পরিচালিত এ ছবিতে সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। এ ছাড়া আওরঙ্গজেবের চরিত্রে দেখা যাবে অক্ষয় খান্নাকে।

Related Articles

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার...

পুশইন বন্ধে ভারতকে অন্তত ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত...

মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে : যুবদল সভাপতি

বাংলাদেশে মবতন্ত্র ও উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য...

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিশ্ব ফুটবলে ব্রাজিল এমন একটি নাম, যার সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য গৌরবগাথা,...