Home অন্যান্য ক্যাম্পাস ২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের নির্দেশ শেকৃবি প্রশাসনের

২৪ ঘণ্টার মধ্যে হল ত্যাগের নির্দেশ শেকৃবি প্রশাসনের

Share

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে শেকৃবি প্রশাসন।

জরুরী নোটিশে জানানো হয়, সরকারি নির্দেশনা অমান্য করে যেসব শিক্ষার্থীরা হলে অবস্থান করছে তাদেরকে হল ছাড়তে বলা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে সরকারি নির্দেশনা মোতাবেক গত ১৮ মার্চ ২০২০ থেকে অদ্যাবধি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ প্রেক্ষিতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল বন্ধ রয়েছে।

নোটিশে আরো জানানো হয়, সম্প্রতি কিছু হলে শিক্ষার্থীদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যা সরকারি সিদ্ধান্তের পরিপন্থী।

এ নিয়ে হলে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

Related Articles

সর্বোচ্চ ভোটে সিকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন ড. সামিউল তুষার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন...

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে কৃষ্ণচূড়া গাছ রোপণ করলেন ছাত্রদল নেতা মিনার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়া...

সিকৃবি ইউট্যাবের উদ্যোগে শাহজালাল দরগায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল।।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইউনিটের উদ্যোগে...

নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষক শফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলামকে নারী ও...