Home আন্তর্জাতিক পশ্চিমবঙ্গে মাদরাসা নিয়ে বড় পরিবর্তন রাজ্য সরকার

পশ্চিমবঙ্গে মাদরাসা নিয়ে বড় পরিবর্তন রাজ্য সরকার

Share

ভারতের পশ্চিমবঙ্গের মাদরাসাগুলোর সাপ্তাহিক ছুটির নিয়মে বড় পরিবর্তন এনেছে রাজ্য সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাজ্যের সরকারি অনুমোদনপ্রাপ্ত সব মাদরাসায় শুক্রবারের পরিবর্তে রবিবার সাপ্তাহিক ছুটি থাকবে। অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের মতো মাদরাসাগুলোকেও একই নিয়ম অনুসরণ করতে হবে।

গত শুক্রবার (২৭ নভেম্বর) পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। একই সঙ্গে রাজ্যের সব মাদরাসা কর্তৃপক্ষকে নতুন নিয়ম কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

এতদিন পশ্চিমবঙ্গের অনেক মাদ্রাসায় জুমার নামাজের কারণে শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকত। এর পরিবর্তে রোববার প্রতিষ্ঠান খোলা রেখে পাঠদান পরিচালনা করা হতো। দীর্ঘদিনের এই প্রচলিত নিয়ম এবার বাতিলের নির্দেশ দিল মাদ্রাসা শিক্ষা পর্ষদ।

নতুন নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুসরণ করে রোববার ছাড়া অন্য কোনো দিন সাপ্তাহিক ছুটি দেওয়া যাবে না। তবে ধর্মীয় উৎসব ও সরকারি ছুটির দিনগুলো এ নির্দেশনার বাইরে থাকবে। অর্থাৎ সরকারি ছুটির তালিকা অনুযায়ী মাদ্রাসা বন্ধ রাখা যাবে। অন্যদিকে, সাধারণ কর্মদিবসে শুক্রবারসহ সপ্তাহের ছয় দিনই পাঠদান ও দাপ্তরিক কার্যক্রম চালু রাখতে হবে।

রাজ্যের শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন প্রশাসনিক পরিবর্তনের ধারাবাহিকতায় মাদ্রাসার ছুটির নিয়মেও এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঠ্যক্রম, শিক্ষার্থীদের পোশাকবিধি, ফি কাঠামো এবং উপস্থিতি নিশ্চিত করার ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার মাদ্রাসার সাপ্তাহিক ছুটির নিয়মেও সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য আনা হলো।এর আগে চলতি বছরের অক্টোবরে উত্তরাখণ্ড সরকারও স্বীকৃত মাদ্রাসাগুলোতে শুক্রবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বাধীন সরকার রাজ্যের ২০৬টি স্বীকৃত মাদ্রাসার ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেয়। এবার একই ধরনের সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ।

মাদরাসা শিক্ষা ব্যবস্থায় প্রশাসনিক নিয়ন্ত্রণ জোরদারে পশ্চিমবঙ্গ সরকারের এটিই প্রথম পদক্ষেপ নয়। এর আগে গত সেপ্টেম্বরে রাজ্যজুড়ে অনুমোদনহীন মাদরাসাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছিল।

প্রয়োজনীয় নথিপত্র ও অবকাঠামোর ঘাটতি, শিক্ষক-শিক্ষার্থীর অপর্যাপ্ত সংখ্যা এবং অর্থায়নের উৎস নিয়ে অসংগতির অভিযোগে রাজ্যের ২২টি জেলার ২৫২টি অনুমোদনহীন মাদরাসা বন্ধের নির্দেশ দেয় সরকার।

 

Related Articles

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আপাতত হচ্ছে না। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, লুট ২ হাজার ভরি স্বর্ণ

রাজধানীর ধানমন্ডির ৬/এ এলাকায় আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ...

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, নির্ধারিত সময়ে পাঠানো যাবে মেসেজ

দীর্ঘদিনের প্রত্যাশিত ‘শিডিউলড মেসেজ’ সুবিধা চালু করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন...

১৬ ডিসেম্বর ঘিরে বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্য নেতারা যাতে...