Home জাতীয় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

Share
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আপাতত হচ্ছে না। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে ঢাকা ও থাইল্যান্ড সফর স্থগিত করেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
আগামী ৭ ডিসেম্বর ঢাকায় এসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা ছিল তার।
দুই দিনের বাংলাদেশ সফর শেষে আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির কারণে দুই দেশের সফরই পিছিয়ে দিয়েছেন তিনি।
ঢাকায় তারেক রহমানের সঙ্গে বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপনে সফরের সূচি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেটিই ছিল তার প্রথম সরকারি বিদেশ সফর।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফরে এসেছিলেন আনোয়ার ইব্রাহিম। ওই সফরে তৎকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।
Related Articles

মোরগ পোলাও খাইয়ে অচেতন, লুট ২ হাজার ভরি স্বর্ণ

রাজধানীর ধানমন্ডির ৬/এ এলাকায় আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ...

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, নির্ধারিত সময়ে পাঠানো যাবে মেসেজ

দীর্ঘদিনের প্রত্যাশিত ‘শিডিউলড মেসেজ’ সুবিধা চালু করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন...

পশ্চিমবঙ্গে মাদরাসা নিয়ে বড় পরিবর্তন রাজ্য সরকার

ভারতের পশ্চিমবঙ্গের মাদরাসাগুলোর সাপ্তাহিক ছুটির নিয়মে বড় পরিবর্তন এনেছে রাজ্য সরকার। নতুন...

১৬ ডিসেম্বর ঘিরে বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল

ভারতে অবস্থানরত শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অন্য নেতারা যাতে...