Home প্রচ্ছদ শাহরুখপুত্রের সঙ্গে সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন ব্রাজিলিয়ান অভিনেত্রী

শাহরুখপুত্রের সঙ্গে সম্পর্ক নিয়ে নীরবতা ভাঙলেন ব্রাজিলিয়ান অভিনেত্রী

Share

বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের সঙ্গে দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী লারিসা বোনেসির। এই গুঞ্জনের মধ্যেই এবার খান পরিবারের সঙ্গে নিজের ঘনিষ্ঠতা এবং আরিয়ানের ব্যক্তিত্ব নিয়ে কথা বলেছেন লারিসা।

ভারতীয় সংবাদমাধ্যম ‘বোম্বে টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে লারিসা জানান, খান পরিবার তার কাছে নিজের পরিবারের মতোই। জীবনে তারা যা অর্জন করেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। মানুষ হিসেবেও তাদের সম্মান করি। তাদের সহযোগিতা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুত্বই সবকিছু, আর এই সম্পর্ক দীর্ঘদিন টিকে থাকে।’

সাক্ষাৎকারে আরিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি সরাসরি স্বীকার বা অস্বীকার করেননি লারিসা। তবে আরিয়ানের কাজের প্রতি নিষ্ঠার প্রশংসা করে তিনি বলেন, ‘আরিয়ান খুব ভালো মানুষ। সে বুদ্ধিমান ও দৃঢ়প্রতিজ্ঞ। অনেকে বলে, তার তো সবকিছুই আছে। কিন্তু সে নিজের লক্ষ্য নিয়ে লড়াই করছে। নিজের ভবিষ্যৎ এবং বিশ্বাসের জায়গাগুলোর জন্য চেষ্টা করে যাচ্ছে। আমার বিশ্বাস, সে সফল হবে।’ পাশাপাশি ভবিষ্যতে আরিয়ানের পরিচালনায় কাজ করার ইচ্ছার কথাও জানান তিনি।

৩১ বছর বয়সী লারিসা বোনেসি ১৬ বছর আগে ব্রাজিল থেকে ভারতে আসেন। তিনি ‘গো গোয়া গন’, ‘থিক্কা’, ‘রকেট রাজা’ ও ‘ঘাটি’ সিনেমায় অভিনয় করেছেন। ২০২৪ সাল থেকে আরিয়ান খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

অন্যদিকে, অভিনয়ের বদলে পরিচালনায় আগ্রহী আরিয়ান খান ২০২৫ সালে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘দ্য বা***ডস অব বলিউড’-এর মাধ্যমে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

 

Related Articles

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আপাতত হচ্ছে না। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, লুট ২ হাজার ভরি স্বর্ণ

রাজধানীর ধানমন্ডির ৬/এ এলাকায় আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ...

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, নির্ধারিত সময়ে পাঠানো যাবে মেসেজ

দীর্ঘদিনের প্রত্যাশিত ‘শিডিউলড মেসেজ’ সুবিধা চালু করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন...

পশ্চিমবঙ্গে মাদরাসা নিয়ে বড় পরিবর্তন রাজ্য সরকার

ভারতের পশ্চিমবঙ্গের মাদরাসাগুলোর সাপ্তাহিক ছুটির নিয়মে বড় পরিবর্তন এনেছে রাজ্য সরকার। নতুন...