Home খেলাধুলা টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিক, শেষ ম্যাচ মিরপুরে

টেস্ট ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন মুশফিক, শেষ ম্যাচ মিরপুরে

Share

আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরে। আর এই মিরপুর টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে যাচ্ছেন মুশফিকুর রহিম। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি। ফলে বাংলাদেশের জার্সিতে মিরপুরের এই টেস্ট ম্যাচটিই হতে যাচ্ছে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ।

আজ শনিবার (২৮ নভেম্বর) বিসিবির পরিচালনা পর্ষদের সভার পর মুশফিকের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তিনি বলেন, ‘মুশফিকুর রহিম ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের পর অবসর নেবে। কয়েক দিন আগে মুশফিক আমাকে ফোন করে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এরপর নিয়মিত তার সঙ্গে যোগাযোগ হয়েছে।’

‘আমি তাকে বলেছিলাম, নিজেই সংবাদ সম্মেলন করে বিষয়টি ঘোষণা করতে। ফেসবুকে স্ট্যাটাস না দিতেও অনুরোধ করেছিলাম। কারণ, সে বাংলাদেশের ক্রিকেটের জন্য অসাধারণ একজন সেবক। আমি চেয়েছিলাম বিষয়টি যথাযথভাবে হোক। তবে মুশফিকের অনুরোধেই আজ আমি এই ঘোষণা দিচ্ছি।

মুশফিকের অবসরের সিদ্ধান্তে নিজের খারাপ লাগার কথাও জানিয়েছেন তামিম, ‘তার মানের একজন ক্রিকেটার খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, এটা ভেবে আমার খারাপ লাগছে। তবে এই টেস্ট ম্যাচটিকে আমরা একটি স্মরণীয় আয়োজন হিসেবে দেখতে চাই।’

এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১০৮ টেস্ট খেলেছেন মুশফিক। ১৯৯ ইনিংসে ব্যাটিং করে তার সংগ্রহ ৭ হাজার ৬২ রান। নামের পাশে রয়েছে ১৪টি সেঞ্চুরি।

 

Related Articles

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর আপাতত হচ্ছে না। দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক...

মোরগ পোলাও খাইয়ে অচেতন, লুট ২ হাজার ভরি স্বর্ণ

রাজধানীর ধানমন্ডির ৬/এ এলাকায় আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্স থেকে বিপুল পরিমাণ...

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, নির্ধারিত সময়ে পাঠানো যাবে মেসেজ

দীর্ঘদিনের প্রত্যাশিত ‘শিডিউলড মেসেজ’ সুবিধা চালু করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। নতুন...

পশ্চিমবঙ্গে মাদরাসা নিয়ে বড় পরিবর্তন রাজ্য সরকার

ভারতের পশ্চিমবঙ্গের মাদরাসাগুলোর সাপ্তাহিক ছুটির নিয়মে বড় পরিবর্তন এনেছে রাজ্য সরকার। নতুন...