Home প্রচ্ছদ রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে তারিক আনাম খান, নাচও শিখলেন অভিনেতা

রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে তারিক আনাম খান, নাচও শিখলেন অভিনেতা

Share

নিজ নিজ ক্ষেত্রে দুজনেই কিংবদন্তি। একজন ছয় দশকেরও বেশি সময় ধরে সুরের জাদুতে মুগ্ধ করে চলেছেন শ্রোতাদের, অন্যজন অভিনয়ে হয়ে উঠেছেন একাধিক প্রজন্মের আদর্শ। শুক্রবার (২০ নভেম্বর) প্রথমবারের মতো একই মঞ্চে হাজির হয়েছিলেন তারা। আর সেখানেই দর্শকদের উপহার দিয়েছেন এক মুগ্ধকর সন্ধ্যা।

বলা হচ্ছে প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা ও অভিনেতা তারিক আনাম খানের কথা। শুক্রবার ‘সিক্স ডিকেডস অব রুনা লায়লা: লিগ্যাসি কন্টিনিউস’ শীর্ষক এক অনুষ্ঠানে একই মঞ্চে হাজির হন তারা। একটি বেসরকারি ব্যাংকের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রুনা লায়লার বর্ণাঢ্য সংগীতজীবনের ছয় দশকের বেশি সময়ের পথচলা উদযাপন করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারিক আনাম খান। অন্যদিকে, নিজের জনপ্রিয় গান পরিবেশনার মধ্য দিয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন রুনা লায়লা। পাশাপাশি দুজনের প্রাণবন্ত কথোপকথনে আরও জমে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানটি তারিক আনাম খানের জন্যও ছিল বিশেষ এক অভিজ্ঞতা। কিংবদন্তি এই সংগীতশিল্পীর প্রতি নিজের মুগ্ধতা ও ভালো লাগার কথাও প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে তারিক আনাম খান লেখেন, ‘ভাবিনি কোনো দিন তার (রুনা লায়লা) সঙ্গে একই মঞ্চে দাঁড়াব, কথা বলব, তাকে প্রশ্ন করব। তার গানের ভক্ত এই উপমহাদেশজুড়ে অনেক, আমিও। কিন্তু তার ‘উইট’ আর ‘সেন্স অব হিউমার’-এর বিশাল ভক্ত আমি। অনুষ্ঠানের আগে সে কথা বলেছিলাম তাকে, বলেছিলাম আমি কিন্তু আপনার মজার কথা শুনতে চাই মঞ্চে।’

গান ও আড্ডার ফাঁকে রুনা লায়লার কাছে নাচও শিখেছেন তারিক আনাম খান! সেই অভিজ্ঞতার কথা জানিয়ে অভিনেতা লেখেন, ‘তার গান শুনেছি, জীবনের গল্প শুনেছি, মজার কথা শুনেছি; এমনকি তিনি আমাকে মঞ্চে নাচও শিখিয়েছেন। গানে তিনি আজও অনবদ্য, হিউমারও অনন্য সাধারণ। তিনি রুনা লায়লা। ছয় দশক ধরে গান গেয়ে চলেছেন, আজও ক্লান্তিহীন। প্রায় আড়াই ঘণ্টা একাই গাইলেন, মাতিয়ে রাখলেন দর্শককে। সালাম রুনা আপা। আরও ছয় দশক কাটুক এমনই করে।’

এদিকে, নিজের সংগীতজীবনের এই বিশেষ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুনা লায়লাও। ৬২ বছরের সংগীতজীবন উদযাপনের স্মৃতি তুলে ধরে তিনি লেখেন, ‘আমার ৬২ বছরের সংগীতজীবন উদযাপনের এক অপূর্ব, স্মরণীয় সন্ধ্যা কাটালাম। আমাকে এমন সম্মাননা দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। বরাবরের মতোই নতুন প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী, সংগীতশিল্পী ও শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গান গাইতে পেরে আমি ভীষণ আনন্দিত।’

আয়োজক, অতিথি, দর্শক ও সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত এই সংগীতশিল্পী।

 

Related Articles

সেন্ট্রাল আফ্রিকার শান্তিরক্ষা মিশনে পুলিশের সর্বোচ্চ ৮ আইপিও মোতায়েন

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (মিনুস্কা) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আটজন ইন্ডিভিজ্যুয়াল...

বড় চমক বাংলাদেশের ওয়ানডে দলে, একসঙ্গে ৫ পরিবর্তন!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে...

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

একটি মানহানির মামলায় ২০১৮ সালের ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য...

‘শান্তি আসে নিজের মন থেকেই’, কেন বললেন শাহরুখ?

শান্তি প্রতিষ্ঠার সূচনা হতে হবে নিজের ভেতর থেকে, নিজের হৃদয় থেকে। এমনটাই...