Home আন্তর্জাতিক ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি

Share

একটি মানহানির মামলায় ২০১৮ সালের ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। সোমবার (২৩ নভেম্বর) বিচারিক ম্যাজিস্ট্রেট আনাম রাইস খান এ আদেশ দেন। সোমবার (২৩ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিকাশ সংস্কৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডের করা মানহানির মামলায় এ পরোয়ানা জারি করা হয়েছে। ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওকে কেন্দ্র করে ২০১৮ সালে মামলাটি করেন পান্ডে। এ মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। তবে আদেশের বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে গত ৩১ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে নতুন করে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। তারও আগে ১৭ অক্টোবর একই ধরনের পরোয়ানা জারি করা হয়। সে সময় আদালতের নোটিশ পৌঁছে দিতে গিয়ে সংশ্লিষ্ট কর্মী রাঠির বাড়ি তালাবদ্ধ পান বলে আদালতকে জানান। পরে হরিয়ানার গুরুগ্রামে তার ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আদালতে রাঠির আইনজীবী জানিয়েছিলেন, তার মক্কেল সাধারণত অস্ট্রিয়ায় বসবাস করেন। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে তিনি ভারতে এসেছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, এ মামলায় ধ্রুব রাঠিকে প্রথমবারের মতো সমন পাঠানো হয় ২০১৯ সালের জুলাই মাসে।

উল্লেখ্য, ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি সামাজিক, রাজনৈতিক ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও তৈরি করে পরিচিতি পেয়েছেন। ২০১৮ সালে তার প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে বিকাশ পান্ডে মানহানির অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। সেই মামলার ধারাবাহিক বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

 

Related Articles

‘শান্তি আসে নিজের মন থেকেই’, কেন বললেন শাহরুখ?

শান্তি প্রতিষ্ঠার সূচনা হতে হবে নিজের ভেতর থেকে, নিজের হৃদয় থেকে। এমনটাই...

পৃথিবীর আকাশে নতুন ‘ক্ষুদ্র চাঁদ’, থাকবে ডিসেম্বরের শুরু পর্যন্ত

পৃথিবীর আকাশে এখন ঘুরে বেড়াচ্ছে আরেকটি ক্ষুদ্র চাঁদ। তবে এটি পৃথিবীর স্থায়ী...

শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে অভিভাবক...

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন...