Home খেলাধুলা নেপাল লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার

নেপাল লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার

Share

নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরের ফাইনাল আজ (২১ নভেম্বর)। আর এই মহাগুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ পরিচালনা করবেন দুই বাংলাদেশি আম্পায়ার। ম্যাচ শুরুর আগেই বাংলাদেশের এই দুই রত্নকে অভিনন্দন জানিয়েছে বিসিবির আম্পায়ার্স বিভাগ।

নেপাল প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল। অন্যদিকে, টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল। দুজনই আইসিসির আন্তর্জাতিক প্যানেলের আম্পায়ার।

তাদের অভিনন্দন জানিয়ে দেওয়া এক এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) ২০২৬ আসরের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়ায় বাংলাদেশের আইসিসি আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আম্পায়ার্স বিভাগ।’

বর্তমানে আইসিসির এলিট প্যানেলে রয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তার পথ মাড়িয়ে অন্য বাংলাদেশিরাও সাফল্যের সাথে বৈশ্বিক পরিমণ্ডলে আম্পায়ারিং করছেন।

মুকুল ও সোহেল তাদের মধ্যে অন্যতম। এর আগে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিখুঁতভাবে সামলে বিশ্ব ক্রিকেটে আলোচনার কেন্দ্রে উঠে আসেন মুকুল। গাজী সোহেলও তার সাথে পাল্লা দিয়ে আম্পায়ারিংয়ে সুনাম কুড়িয়েছেন। দুজনই এবারের নেপাল প্রিমিয়ার লিগের শুরু থেকে ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন।

তবে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ারের দায়িত্ব পালনের নজির এবারই প্রথম। গর্বের এই মুহূর্ত তাই অভিনন্দন বার্তায় স্মরণীয় করে রাখল বিসিবি।

Related Articles

এনভিডিয়ার প্রধান পদে জেনসেন হুয়াংকে ফেরানোর আহ্বান ট্রাম্পের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)...

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা,...

কোনো নারীই যেন ক্যান্সার চিকিৎসার বাইরে না থাকেন

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। নারীদের জন্য...

অবিরাম বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক, তলিয়ে গেছে ৬৮ হাজার হেক্টর জমি

কয়েক মাসের পরিশ্রম, ঋণ ও ধারদেনা করে ফসল ফলিয়েছিলেন ঝিনাইদহের কৃষকরা। স্বপ্ন...