Home জাতীয় শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী

শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী

Share

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের ৬২তম জন্মদিনে শিশু-কিশোরদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছেন । শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজ আদায় শেষে রাজধানীর বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় তাদের পছন্দের খেলার বিষয়ে জানতে চান এবং উপহার হিসেবে বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা জানান, বৃষ্টিস্নাত দিনে জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত একদল শিশু-কিশোরের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন প্রধানমন্ত্রী। তাদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি কে কোন খেলা পছন্দ করে, তা জানতে চান তিনি।

আলাপচারিতার একপর্যায়ে শিশু-কিশোরদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার হিসেবে তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় শিশুরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায়।

জন্মদিনের বিশেষ দিনে শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সৌহার্দ্যপূর্ণ সময় কাটানো এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

 

 

Related Articles

কোনো নারীই যেন ক্যান্সার চিকিৎসার বাইরে না থাকেন

ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের কোনো নারীকে পিছিয়ে রাখা যাবে না। নারীদের জন্য...

অবিরাম বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক, তলিয়ে গেছে ৬৮ হাজার হেক্টর জমি

কয়েক মাসের পরিশ্রম, ঋণ ও ধারদেনা করে ফসল ফলিয়েছিলেন ঝিনাইদহের কৃষকরা। স্বপ্ন...

পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু প্রথমবারের মতো মা হয়েছেন । পরিচালক...

মধ্যরাতেই আঘাত হানতে পারে ঝড়, সতর্কবার্তা ১০ জেলায়

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া...