Home জাতীয় রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

Share
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরের পর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করে। এ সময় পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেয় বিএনপি। প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
Related Articles

সংবিধান নতুন করে প্রণয়ন নয়, সংস্কার হবে : সরকার দলীয় প্রধান হুইপ

সংবিধান নতুন করে লেখা হবে না বলে মন্তব্য করেছেন সংসদের সরকার দলীয়...

স্বপ্নের মতো একটি দিন কাটালো বাংলাদেশ

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে স্বপ্নের মতো একটি...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী...

এক হাসানেই ধস নামল অজি ক্যাম্পে

প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে স্বপ্নের মতো শুরু করেছেন তরুণ পেসার হাসান মাহমুদ।...