Home জাতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর দিল্লি গেলেন ভারতীয় হাইকমিশনার

Share
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবার সাক্ষাতের কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লি গেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের পরবর্তী করণীয় নিয়ে আলোচনার জন্যই হাইকমিশনারের এই সফর। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের সম্পর্কের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ যোগাযোগের বিভিন্ন বিষয় উঠে এসেছে বলে জানা গেছে।
ঢাকায় ভারতীয় দূতাবাসের এক কূটনীতিক দৈনিক সময়ের আলোকে দীনেশ ত্রিবেদীর দিল্লি যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী, দীনেশ ত্রিবেদী মূলত ভারতের একজন রাজনীতিবিদ। বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর তিনি বিভিন্ন পর্যায়ে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন।
বাংলাদেশ ও ভারতের সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের মধ্যে নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে তাকে ঢাকায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দুই দেশের সম্পর্ক উন্নয়ন ও রাজনৈতিক যোগাযোগ জোরদারে তার ভূমিকার ওপর গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
গত ১২ জুন ঢাকায় দায়িত্ব নেওয়ার পর সোমবারই প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। বৈঠকের পরপরই তার দিল্লি সফরকে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন কূটনৈতিক সংশ্লিষ্টরা।
সুত্রঃ সময়ের আলো
Related Articles

শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি : প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি তৈরি...

পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীকে বহনকারী হেলিকপ্টারের জরুরি অবতরণ

পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি কর্মসূচিতে যাওয়ার পথে খারাপ আবহাওয়ার কারণে রাজ্যের...

এবার যুক্তরাষ্ট্র ও কানাডার সমর্থনও হারালেন ইনফান্তিনো

ক্রমেই একা হয়ে যাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবার তার পাশ থেকে...

সংসদের তৃতীয় অধিবেশন ডাকলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট শুরু হচ্ছে। ওইদিন বিকেল...