Home জাতীয় ঢাকার চারপাশের নদীদূষণ রোধে উদ্যোগ: কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার চারপাশের নদীদূষণ রোধে উদ্যোগ: কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

Share

রাজধানী ঢাকার চারপাশের নদীগুলোর পানিদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব নদীর দূষণ নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানানো হয়েছে।

এ লক্ষ্যে শিল্পকারখানায় বাধ্যতামূলকভাবে ইটিপি স্থাপন নিশ্চিত করা এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

দক্ষিণ সিটির প্রশাসক বলেন, দূষণ যেন না বাড়ে, সেজন্য প্রতিটি কারখানায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যারা এ নির্দেশনা মানবে না, তাদের আইনের আওতায় আনা হবে।

Related Articles

বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরিচালক কাজী জেসিন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন। বৃহস্পতিবার...

ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহদী আমিন

পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা...

‘প্রিয়তমা’ সিনেমা আমার জীবনের আশীর্বাদ: ইধিকা পাল

পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে তিনি এ দেশের...

বিতর্কিত সিদ্ধান্তে ভুল স্বীকার, ক্ষমা চাইলেন ইনফান্তিনো

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির উদ্যোগসহ সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের...