Home জাতীয় নিজে গাড়ি চালিয়ে সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নিজে গাড়ি চালিয়ে সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

Share

সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতার খোঁজ নিতে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে তিনি গুলশানের বাসা থেকে গাড়ি নিয়ে বের হন।

তথ্যটি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, রাজধানীর উত্তরাঞ্চলের বিভিন্ন সড়কের পরিষ্কার-পরিচ্ছন্নতা কেমন, তা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে ঘুরেছেন। প্রধানমন্ত্রী বার বার বলেছেন, তিনি ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন শহর হিসেবে দেখতে চান। সেজন্য সরেজমিন ঘুরে দেখছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম ও সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

তিনি জানান, প্রধানমন্ত্রী গাড়ি নিয়ে শ্যামলী, বিজয় সরণি, রোকেয়া সরণি, মিরপুর-১০, কচুক্ষেত, শেওড়াপাড়ার সড়ক প্রদক্ষিণ করেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়ি শ্যামলী এলাকা অতিক্রম করে।

এদিকে, রাজধানীর নাগরিক সেবার বাস্তব চিত্র সরেজমিনে দেখতে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনকে সঙ্গে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনকে পাশে বসিয়ে নিজে গাড়ি চালিয়ে ফার্মগেট এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর সংসদ ভবন এলাকায় যান। সেখান থেকে ক্যান্টনমেন্ট হয়ে মহাখালি যান। তারপর বনানী চেয়ারম্যান বাড়ি ঘুরে বনানী হয়ে গুলশানে বাসায় ফেরেন প্রধানমন্ত্রী।

এসময় গাড়িতে বসে উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তার গাড়ি বহরে ছিলেন।

Related Articles

আলভারেজকে ঘিরে স্প্যানিশ ফুটবলে উত্তেজনা

আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের ট্রান্সফার ঘিরে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ স্প্যানিশ ফুটবল ফেডারেশনে...

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত, শুনলেন সংকট ও চাহিদার কথা

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি সরেজমিনে...

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখ-পুত্র, নতুন প্রেমের গুঞ্জন

বলিউডের ‌‘কিং’ শাহরুখ খান কিংবা তার পরিবার-পরিজনদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।...

বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই : স্থানীয় সরকারমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,...