Home প্রচ্ছদ উর্বশীকে কেন ডেকেছিলেন ফিফা সভাপতি

উর্বশীকে কেন ডেকেছিলেন ফিফা সভাপতি

Share
বলিউড থেকে বিশ্বমঞ্চ মডেল ও অভিনেত্রী উর্বশী রাউতেলা নিজের গ্ল্যামার ও উপস্থিতি দিয়ে বারবার আন্তর্জাতিক অঙ্গনে চর্চায় থাকেন। এবার তিনি অর্জন করেছেন নতুন সম্মান। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে বিশেষ আমন্ত্রণ পেয়ে এক নতুন ইতিহাস গড়েছেন তিনি।
প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে এই বিরল সম্মাননা অর্জন করলেন উর্বশী। ফিফা সভাপতির আমন্ত্রণে বিশেষ এই সাক্ষাতে উর্বশীকে উষ্ণ অভ্যর্থনা জানান জিয়ান্নি ইনফান্তিনো।
আন্তর্জাতিক ফ্যাশন জগৎ, বিশ্বমানের রেড কার্পেট কিংবা বৈশ্বিক বড় বড় ইভেন্ট— সবখানেই এখন উর্বশীর অবাধ বিচরণ। কান চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে আন্তর্জাতিক বিচারকের আসন, বারবার নিজেকে বিশ্বদরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি।
ফিফা বিগ আর্ট ফেস্টিভ্যাল গালায় উর্বশী পরেছিলেন স্ট্র্যাপলেস, সিলভার কারুকাজ করা কালো গাউন।
আন্তর্জাতিক অঙ্গনে উর্বশীর এই অভাবনীয় সাফল্যকে কেবল তার ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না ভক্তরা; বরং এটিকে বিশ্বমঞ্চে ভারতীয় প্রতিভার এক বড় স্বীকৃতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। সোশাল মিডিয়ায় উর্বশীর ভক্ত ও সহকর্মীরা তাকে এই ঐতিহাসিক অর্জনের জন্য উষ্ণ অভিনন্দন ও ভালোবাসায় ভাসিয়ে দিচ্ছেন।
Related Articles

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

২০২৬ ফুটবল বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরম্যান্স উপহার দিয়ে ফুটবল বিশ্বের নজর কেড়েছেন কেপ...

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন...

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবারই (২৪ জুলাই) পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকার কাজ করছে...