Home জাতীয় ৫ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

৫ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

Share

বাংলাদেশের সঙ্গে ইউরোপের দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে পাঁচ দিনের সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৮ জুন) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সফর চলাকালে সেনাপ্রধান চেক রিপাবলিক ও স্লোভাকিয়ার সামরিক ও প্রতিরক্ষা খাতের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক এবং সৌজন্য সাক্ষাতে অংশ নেবেন। এসব বৈঠকে দুই দেশের সঙ্গে বিদ্যমান সামরিক সহযোগিতা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা অংশীদারিত্ব সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আইএসপিআর জানায়, এই সফরের মাধ্যমে বাংলাদেশ, চেক রিপাবলিক এবং স্লোভাকিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। পাশাপাশি সামরিক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগও সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

Related Articles

চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী

চলতি অর্থবছরেই বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন...

ফ্রান্সে বিমান বিধ্বস্তে ১১ জনের মৃত্যু

ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর টম্বলেনে একটি ছোট বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও...

প্রেম নিয়ে যা বলেন অভিনেত্রী প্রভা

বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম বা সম্পর্কে জড়ানো থেকে নারীদের সতর্ক থাকার আহ্বান...