Home জাতীয় মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া-চীন সফর শেষে দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

Share
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর জিয়া উদ্যানে গিয়ে তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
এর আগে শুক্রবার (২৬ জুন) রাত ৮টার দিকে সরকারপ্রধান ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Related Articles

‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’—সংসদে স্পিকার

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরুর আগে সংসদ...

এনসিপির দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

ঢাকা জেলা উত্তর এনসিপির যুবশক্তির সাবেক আহ্বায়ক সেঁজুতি হোসাইনের নেতৃত্বে প্রায় দুই...

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প : নিখোঁজ ৫১ হাজার

ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় এখনো হাজারো মানুষ নিখোঁজ। উদ্ধারকারী দলের সংকটের...

সামুরাইদের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে সেলেসাওরা

ফুটবল বিশ্ব বুঁদ হয়ে আছে ২০২৬ বিশ্বকাপের উন্মাদনায়, যার গ্রুপ পর্বের রোমাঞ্চকর...