Home প্রচ্ছদ বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপন

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপন

Share

জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে ১৫ জুন সোমবার ( ‌‌’গ্রিন বাজেট’ বাস্তবায়নের অংশ হিসেবে হাকিম চত্বর, সেন্ট্রাল লাইব্রেরীর সামনে সহ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করা হয়।

এসময় কেন্দ্রীয় সংসদদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন,এই বাজেট বাংলাদেশের অগ্রযাত্রায় বীজবপন হিসেবে পরিগনিত হবে।
এই বাজেট জনগণের বাজেট। এই বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের দাম কমানো হয়েছে বাজেটে। যা আগের কোন বাজেটে হয়নি।

তিনি আরো বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সবুজ বিপ্লব, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং পরিবেশ সুরক্ষার জন্য প্রায় ২,২৪০ কোটি টাকার ‘গ্রিন বাজেট’ প্রস্তাব করা হয়েছে। এবং এই বাজেটে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়ন খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহায়তায় গৃহীত পদক্ষেপগুলো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক রেজাউল করিম রাশেদ, আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবু ইউছুফ ফরহাদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও হল এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...