Home খেলাধুলা বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

Share

ফুটবল বিশ্বকাপ এলেই বাংলাদেশে শুরু হয় ভিন্ন এক উৎসব। প্রিয় দল নিয়ে তর্ক-বিতর্ক, পতাকা উড়ানো আর সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থনের ঝড়— সব মিলিয়ে জমে ওঠে বিশ্বকাপের আমেজ। সেই উন্মাদনায় শামিল হয়েছেন ঢাকাই সিনেমার দুই আলোচিত নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।

ব্যক্তিগত জীবনের নানা কারণে দীর্ঘদিন ধরেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে। বিশেষ করে চিত্রনায়ক শাকিব খানকে ঘিরে দুই নায়িকার মধ্যে দূরত্ব ও তিক্ততার বিষয়টি বহুবার শিরোনাম হয়েছে। তবে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যে সেই বিভেদের বাইরে এসে এক জায়গায় মিল খুঁজে পাওয়া গেল তাদের। দুজনেই ব্রাজিলের সমর্থক।

সম্প্রতি বিশ্বকাপ উপলক্ষে নিজের অবস্থান স্পষ্ট করে ব্রাজিলের প্রতি ভালোবাসার কথা জানান বুবলী। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলের জার্সি পরা ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।’ শুধু প্রিয় দলের প্রতি সমর্থনই নয়, ছোটবেলার ফুটবল আবেগের কথাও স্মরণ করেছেন এই অভিনেত্রী। ব্রাজিলের কিংবদন্তি কয়েকজন ফুটবলারের নাম উল্লেখ করে তিনি লেখেন, ‘আহা! সেই ছোট্টবেলার ইমোশন (রোনালদো, কাকা, রবিনহো, রোনালদিনহো)।’

অন্যদিকে অপু বিশ্বাসও নিজেকে দীর্ঘদিনের ব্রাজিল সমর্থক বলে জানিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে।’ তার মতে, ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় এমন এক ছন্দ রয়েছে, যা অন্য দলের মধ্যে খুঁজে পাওয়া কঠিন। ব্যক্তিগতভাবে তিনি ব্রাজিলিয়ান তারকা নেইমার-এর বড় ভক্ত বলেও জানান।

বিশ্বকাপকে ঘিরে তারকাদের সমর্থন নতুন কিছু নয়। তবে অপু ও বুবলীর ক্ষেত্রে বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ দীর্ঘদিন ধরে দুই নায়িকাকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখে এসেছেন দর্শক। সেই দুই তারকাই এবার ব্রাজিলের প্রতি ভালোবাসায় এক কাতারে দাঁড়িয়েছেন। মাঠের লড়াইয়ে ব্রাজিলের সাফল্য বা ব্যর্থতা যাই হোক, বিশ্বকাপের শুরুতেই অন্তত একটি বিষয়ে একমত হয়েছেন অপু বিশ্বাস ও শবনম বুবলী। তাদের হৃদয়ের দল একটাই, ব্রাজিল।

এদিকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের অভিযান শুরু করতে রবিবার (১৪ জুন) ভোর ৪টায় মাঠে নামবে ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মরক্কো। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম রাউন্ডে দলটির সামনে রয়েছে আরো দুটি ম্যাচ। প্রতিটি ম্যাচেই ব্রাজিল তাদের সেরাটা দিবে বলেও বিশ্বাস করেন দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী।

Related Articles

ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় গ্রেপ্তার শুনে ‘চোখ খুলছেন না’ শিবির নেতা জিসান

কুমিল্লার দাউদকান্দির এক বিধবা নারীকে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে...

শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সি এক মেয়ে শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে...

ধর্ষককে বাঁচাতে গুমের নাটক করেছে শিবির : ছাত্রদল সভাপতি

কুমিল্লার দাউদকান্দিতে ইসলামী ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ হত্যার...

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য করেছেন গণঅধিকার...