পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে আটক করেছে দুবাই পুলিশ। দুদকের একটি মামলায় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন পুলিশের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা।
পুলিশ কর্মকতারা জানান, দুদকের মামলায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে সরকার। গত ১২ জুন দুবাইয়ের ইন্টারপোল অফিস থেকে সাবেক আইজিপি বেনজীর আহমেদকে আটকের কথা জানানো হয়।
দুবাইয়ের একটি সূত্র জানায়, গত ১২ জুন তিনি দুবাইতে আসেন। পরে সেখানে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাকে দেশে আনার প্রক্রিয়া চলছে।