Home প্রচ্ছদ সামাজিক মাধ্যমে ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছেঃ মির্জা ফখরুল

সামাজিক মাধ্যমে ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছেঃ মির্জা ফখরুল

Share
বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং ভুল প্রচারণায় রাজনৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
শুক্রবার (৫ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং পরিকল্পিত কুরুচিপূর্ণ ভাষার কারণে আজ সুস্থ রাজনীতির পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, দীর্ঘ আন্দোলন ও অভ্যুত্থানের পর অর্জিত গণতান্ত্রিক সুযোগকে নস্যাৎ করতে এবং দেশে নৈরাজ্য ছড়াতে একটি সুপরিকল্পিত চক্রান্ত চলছে। গণতন্ত্রকে রক্ষা করতে এবং দেশের সংকটময় মুহূর্তে চক্রান্তকারীদের চিহ্নিত করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়, বরং এটি জনগণের অধিকার ও কল্যাণে নিবেদিত একটি সম্পূর্ণ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু দেশে গণতন্ত্র ও জনধিকারে অবিশ্বাসী একটি অশুভ শক্তির উত্থান ঘটেছে। এদের প্রতিহত করতে সরব হওয়ার আহ্বান জানান তিনি।
Related Articles

একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব : দীনেশ ত্রিবেদী

একই আকাশ, একই বাতাস, একই জল তরঙ্গ। তাহলে আমরা মিলেমিশে কাজ করব।...

নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট : বিদ্যুৎমন্ত্রী

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আগামী নভেম্বরে চালু করা যাবে বলে জানিয়েছেন...

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

বিপুল সম্পদের মালিক হয়ে এবার ইলন মাস্ক পরিচিতি পেয়েছেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার...

মেহজাবীন-মালাইকা দুই বোনই আর্জেন্টিনার কট্টর সমর্থক

সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপ উন্মাদনা। আজ মধ্যরাতে...