Home খেলাধুলা আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদান-পুত্র

আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদান-পুত্র

Share

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডেকেছে আলজেরিয়া। ফরাসি কিংবদন্তির ছেলের পাশাপাশি আলজেরিয়ার এই বিশ্বমঞ্চের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ম্যানচেস্টার সিটি ও লেস্টারের সাবেক ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-আহলিতে খেলছেন ৩৫ বছর বয়সী এই তারকা।

লুকা জিদান আফ্রিকা কাপ অব নেশনসে আলজেরিয়ার প্রধান গোলকিপার ছিলেন। তবে গত এপ্রিলে স্প্যানিশ ক্লাব গ্রানাদার হয়ে খেলার সময় চোয়াল ও থুতনিতে গুরুতর চোট পান ২৮ বছর বয়সী গোলকিপার। যুব পর্যায়ে অনুর্ধ্ব-২০ দল পর্যন্ত ফ্রান্সের প্রতিনিধিত্ব করলেও, পরবর্তীতে দাদা-দাদীর জন্মভূমি আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন লুকা। লুকার বাবা কিংবদন্তি জিনেদিন জিদান ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জোড়া গোল করে ফ্রান্সকে শিরোপা জিতিয়েছিলেন।

দীর্ঘ সাত মাস দলে বাইরে থাকার পর সাবেক টটেনহ্যাম মিডফিল্ডার নাবিল বেনতালেবকে আবারও দলে ফিরিয়েছেন আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ। এছাড়া স্কোয়াডে জায়গা পেয়েছেন হুসেম আউয়ার ও আমিন গুইরি; চোটের কারণে চলতি বছরের শুরুতে মরক্কোয় অনুষ্ঠিত আফ্রিকা কাপ অব নেশনসে খেলতে পারেননি এই দুই তারকা।

৩১ বছর বয়সী বেনতালেব গত তিন মৌসুম ধরে ফরাসি ক্লাব লিলের হয়ে খেলছেন। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপেও খেলেছিলেন তিনি, বিশ্বমঞ্চে আলজেরিয়ার সর্বশেষ অংশগ্রহণ ছিল সেটি। তাকে দলে নেওয়া প্রসঙ্গে কোচ পেতকোভিচ বলেন, ‘আমরা বেনতালেবকে খুব ভালো করেই চিনি। দলের ভেতর একতাবদ্ধ পরিবেশ বজায় রাখার জন্য একজন মানুষ হিসেবে তার চমৎকার সব গুণ রয়েছে। তাছাড়া গত কয়েক মাসে সে মাঠেও দুর্দান্ত ফর্মে আছে।’

আসন্ন বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে লড়বে আলজেরিয়া। যেখানে তাদের অন্য তিন প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং জর্ডান।

বিশ্বকাপে আলজেরিয়া স্কোয়াড :

গোলকিপার: উসামা বেনবত (ইউএসএম আলজার), মেলভিন মাসতিল (স্তাদ নিওনাইস), লুকা জিদান (গ্রানাদা)।

ডিফেন্ডার: আশরাফ আবাদা (ইউএসএম আলজার), রায়ান আইত-নুরি (ম্যানচেস্টার সিটি), জিনেদিন বেলাইদ (জেএস কাবিলি), রফিক বেলঘালি (ভেরোনা), রামি বেনসেবাইনি (বরুশিয়া ডর্টমুন্ড), সামির চেরগুই (প্যারিস এফসি), জাওয়েন হাডজাম (ইয়াং বয়েজ বার্ন), ঈসা মান্দি (লিল), মোহাম্মদ আমাইন তুগাই (এস্পেরান্স)।

মিডফিল্ডার: হুসেম আউয়ার (আল-ইত্তিহাদ), নাবিল বেনতালেব (লিল), হিশাম বুদাউই (নিস), ফারেস শাইবি (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), ইব্রাহিম মাজা (বায়ার লেভারকুসেন), ইয়াসিন সিতরাউই (শার্লেরোই), রামিজ জেরুকি (টোয়েন্টে)।

ফরওয়ার্ড: মোহাম্মদ আমাইন আমোরা (উলফসবার্গ), নাদির বেনবুয়ালি (গিওরি ইটিও), আদিল বুলবিনা (আল-দুহাইল), ফারেস ঘেজেমিস (ফ্রোসিনোনে), আমিন গুইরি (মার্সেই), রিয়াদ মাহরেজ (আল-আহলি), আনিস হাজ মুসা (ফেইনুর্ড)।

Related Articles

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন...

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবারই (২৪ জুলাই) পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকার কাজ করছে...

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...