Home প্রচ্ছদ আসিফ ও হাসনাত জেলা পরিষদ তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন : মোস্তাক

আসিফ ও হাসনাত জেলা পরিষদ তহবিল থেকে ২৫ কোটি টাকা নিয়েছেন : মোস্তাক

Share
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে কুমিল্লা জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ২৫ কোটি টাকা তুলে নেওয়ার এক বিস্ফোরক অভিযোগ উঠেছে। কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া দাবি করেছেন, এর মধ্যে আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়েছেন।
শনিবার (৩০ মে) সকালে মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই গুরুতর অভিযোগ তোলেন।
আলোচনা সভায় মো. মোস্তাক মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সমন্বয়করা বিভিন্ন জায়গায় লুটপাট ও নানা ধরনের অপকর্ম করেছে। মুখে সততার বুলি আওড়ালেও প্রকৃতপক্ষে তাদের মধ্যে কোনো সততা ছিল না। জেলা পরিষদের রাজস্ব তহবিল এর অন্যতম প্রমাণ।’
দেশের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন,‘আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে ধ্বংসপ্রাপ্ত জাতীয় অর্থনীতিকে পুনর্গঠন ও পুনরুদ্ধারের এক ঐতিহাসিক দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে। এই গুরুদায়িত্ব আমাদের অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে সঠিকভাবে পালন করতে হবে।’
আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে আয়োজিত এই স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্মরণসভা ও আলোচনা পর্ব শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
তথ্যসুত্রঃ সময়ের আলো
Related Articles

তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

তামাক ও নিকোটিনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ দেশের সামগ্রিক ভবিষ্যৎ প্রজন্মকে...

বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে

আগামী ফুটবল বিশ্বকাপকে ঘিরে সম্প্রচার ব্যবস্থায় নতুন চমক যুক্ত হয়েছে। এবার ব্রাজিলের...

জনরোষের মুখে অভিষেক, হেলমেট পরিয়ে উদ্ধার করল পুলিশ

নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে জনরোষের মুখে...

‘জিয়াউর রহমানের রাজনীতিই হোক আমাদের শপথ’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে...