Home জাতীয় ‘জিয়াউর রহমানের রাজনীতিই হোক আমাদের শপথ’

‘জিয়াউর রহমানের রাজনীতিই হোক আমাদের শপথ’

Share
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। তাই তার শাহাদাতবার্ষিকীতে এটাই সবার অঙ্গীকার হওয়া উচিত।
শনিবার (৩০ মে) রাজধানীতে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও শহিদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী স্মরণে বিএনপি বিভিন্নভাবে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে। দলটি যেহেতু দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তাই শুধু সরকার নয়, দলের প্রতিটি নেতাকর্মীকেও যার যার অবস্থান থেকে মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দেশ গঠনে নাগরিক হিসেবে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে, বেলা ১১টার দিকে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির শীর্ষ নেতারা। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন তারা।
জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
Related Articles

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭...

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...