Home প্রচ্ছদ পাটওয়ারী আমার পা ধরতে বাকি রেখেছিল: রাশেদ খান

পাটওয়ারী আমার পা ধরতে বাকি রেখেছিল: রাশেদ খান

Share

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলেন, এনসিপির সঙ্গে জোট করার জন্য পাটওয়ারী আমার পা ধরতে বাকি রেখেছিল।

মঙ্গলবার (২৬ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এই মন্তব্য করেন তিনি।

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, এনসিপির সঙ্গে জোট করার জন্য নাসীরুদ্দীন পাটওয়ারী আমার পা ধরতে বাকি রেখেছিল। এনসিপি, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের শীর্ষ নেতাদের উপস্থিতিতেই সে এমন করেছিলো! অথচ এই রাজনৈতিক ইতর আমাকে নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন করে বাজে কথা বললো!

তিনি বলেন, জামায়াতে ইসলামী বিরুদ্ধে এমন কোন কথা নাই যে বলে নাই, পরবর্তীতে জামায়াতের কাছে এনসিপি ১০০ কোটি টাকায় বিক্রি হয়েছে। আমি জানতাম আদর্শচ্যুত বামশিবির নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতের কাছেই বিক্রি হবে, এ জন্য আমি তাদের ফাঁদে পা দেইনি।

রাশেদ খান বলেন, গণঅধিকার পরিষদ ২০২২ সাল থেকে বিএনপির সঙ্গে জোটে ছিল। আমি এমন কোন দলে যাইনি, যে দল জামায়াতের মতো স্বাধীনতা সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি। আর এই কথা তো জামায়াতকে নিয়ে রাজনৈতিক টাউট এই পাটওয়ারীই বলেছে।

বিএনপির এই নেতা আরও বলেন, পাটওয়ারী শিবির, বাম, এবি পার্টি করেছে। এখন এনসিপি করছে। তার আশপাশের লোকজনই আমাকে বলেছে, নাসীরুদ্দীন গাজা ইয়াবা সব খায়। ওর চোখমুখই তার তো প্রমাণ, ওর শরীর নিকোটিনে ভরা।

তিনি বলেন, ওর (পাটওয়ারী) এখন থেকে রূপায়নে (এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের ভবনের নাম) বসেই গাঁজা টানতে হবে। গাঁজা খেয়ে বাইরে গিয়ে আবোলতাবোল বললেই পাবলিকের ডিমের উপর দিতে যেতে হবে। গালিগালাজ ও বেয়াদবি করা যদি ওর স্বাধীনতা হয়, তবে প্রতিবাদে ডিম মারাও সংক্ষুব্ধদের স্বাধীনতা।

Related Articles

দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

কিচেন কেবিনেটের সদস্য ছিলাম না : আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ‘কিচেন কেবিনেট’ সংক্রান্ত বক্তব্যের পর...

ভারত যা চাইবে, তাই পাবে : ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার ২৫০তম বার্ষিকী উপলক্ষে দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে ফোনে যুক্ত...

মিনিস্কার্টে সোশ্যাল মিডিয়ায় নজর কাড়লেন কৃতি

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন আবারও প্রমাণ করলেন, ফ্যাশন দুনিয়ায় তিনি কেন আলাদা...