Home জাতীয় জেলা ও আঞ্চলিক মিডিয়া টিম গঠনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় ওয়ার্কশপ

জেলা ও আঞ্চলিক মিডিয়া টিম গঠনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় ওয়ার্কশপ

Share

জেলা ও আঞ্চলিক পর্যায়ে মিডিয়া টিম গঠন ও কর্মকৌশল নির্ধারণে জাতীয় ওয়ার্কশপ আয়োজন করেছে বাংলাদেশ স্কাউটস।

গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১৬ ও ১৭ মে দুই দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল থেকে ৫২ জন স্কাউট সদস্য অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দেশ টিভির চিফ রিপোর্টার ফররুখ বাবু, নিউজ ২৪ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন ও দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার অনিক মৃধা।

ওয়ার্কশালায় স্কাউটিং কার্যক্রমে গণমাধ্যমের গুরুত্ব, বর্তমান মিডিয়া কাঠামো, জেলা ও আঞ্চলিক পর্যায়ে মিডিয়া টিমের প্রয়োজনীয়তা এবং কার্যকর মিডিয়া পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সংবাদমাধ্যমের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, পাবলিক রিলেশনস ও মিডিয়া কমিউনিকেশন, মিডিয়া কভারেজ নিশ্চিত করার কৌশল এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার উপায় বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

আয়োজকরা জানান, স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে জেলা ও আঞ্চলিক পর্যায়ে দক্ষ মিডিয়া টিম গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্কাউট সদস্যরা গণমাধ্যমে কার্যকরভাবে কাজ করার দক্ষতা অর্জন করবেন।

Related Articles

‘হেডম পাবো কোথায়?’—চিকিৎসকের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ ডা. মওদুদ হোসেনের

হেডম পাবো কোথায়?’—শরীয়তপুরে দায়িত্বরত চিকিৎসকের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় এভাবেই তীব্র ক্ষোভ...

১৫৬ রানের লিড, সিলেট টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ

সিলেট টেস্টে ১৫৬ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ,...

রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন...

শাহ আলী মাজারে হামলায় জড়িতদের শাস্তি দাবি ফরহাদ মজহারের

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে ভক্ত ও আশেকানদের ওপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত...