Home জাতীয় শাহ আলী মাজারে হামলায় জড়িতদের শাস্তি দাবি ফরহাদ মজহারের

শাহ আলী মাজারে হামলায় জড়িতদের শাস্তি দাবি ফরহাদ মজহারের

Share

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে ভক্ত ও আশেকানদের ওপর হামলার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে লেখক ও চিন্তক ফরহাদ মজহার হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘গণ-অভ্যুত্থানে বুলেটের সামনে যে জীবন দিয়েছে, সে তো পাগল ছাড়া আর কিছু না। পাগলদের ওপর হামলা মানে রাসুল পাকের ওপর হামলা।’

শনিবার শাহ আলী মাজার প্রাঙ্গণে সাধুগুরুভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাববৈঠকীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি।

সমাবেশে ফরহাদ মজহার সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, মাজারে ভক্তদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সরকারও ফ্যাসিস্টদের মতো পরিণতির মুখে পড়তে পারে। তিনি বলেন, ‘আমি ৫০ বছর ধরে পাগল নিয়ে খেলা করছি, এখন পর্যন্ত রাষ্ট্র গঠন করতে পারিনি। অতএব পাগল নিয়ে খেলা করবেন না।’

সাধুগুরুভক্ত ও ওলি-আউলিয়া আশেকান পরিষদ এবং ভাববৈঠকীর সমন্বয়কারী মোহাম্মদ রোমেল বলেন, ‘আগামী ১৯ মে শাহ আলী মাজারে ভক্তদের উরস শুরু হবে। এই উরসকে কেন্দ্র করে মাদক উদ্ধারের নামে কিছু দুষ্কৃতকারী মাজারে হামলা চালিয়েছে। এতে অনেক ভক্ত আহত হয়েছেন।’

তিনি দাবি করেন, হামলার ঘটনায় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা জড়িত। একই সঙ্গে পুলিশ প্রশাসন হামলাকারীদের পরিচয় জানার পরও যথাযথ ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার তিন দিন পর তিনজন গ্রেপ্তার করাকে তিনি ‘আইওয়াশ’ বলে মন্তব্য করেন।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার, প্রীতম, ফরিদুল ইসলাম, ভক্ত নাছির প্রমুখ।

Related Articles

‘হেডম পাবো কোথায়?’—চিকিৎসকের ওপর হামলায় ক্ষোভ প্রকাশ ডা. মওদুদ হোসেনের

হেডম পাবো কোথায়?’—শরীয়তপুরে দায়িত্বরত চিকিৎসকের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় এভাবেই তীব্র ক্ষোভ...

জেলা ও আঞ্চলিক মিডিয়া টিম গঠনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় ওয়ার্কশপ

জেলা ও আঞ্চলিক পর্যায়ে মিডিয়া টিম গঠন ও কর্মকৌশল নির্ধারণে জাতীয় ওয়ার্কশপ...

১৫৬ রানের লিড, সিলেট টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ

সিলেট টেস্টে ১৫৬ রানের বড় লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে বাংলাদেশ,...

রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন...