Home খেলাধুলা বান্ধবীদের দলের সঙ্গে থাকা আটকাতে বড় পদক্ষেপ নিচ্ছে বোর্ড

বান্ধবীদের দলের সঙ্গে থাকা আটকাতে বড় পদক্ষেপ নিচ্ছে বোর্ড

Share

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালে কিছু খেলোয়াড়ের তাদের বান্ধবীকে নিয়ে জনসম্মুখে উপস্থিত হওয়ার বিষয়ে নাখোশ বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, ইশান কিষাণ ও আর্শদীপ সিংয়ের মতো খেলোয়াড়দের প্রায় সময়ই তাদের কথিত সঙ্গিনীদের নিয়ে টিম বাসে ও টিম হোটেলে থাকতে দেখা গেছে। আর এই ধরনের প্রবণতা চলতে থাকলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে এমন আশঙ্কায় ‘গার্লফ্রেন্ড কালচার’ বন্ধ করতে কঠোর নিয়মকানুন করতে যাচ্ছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, খেলোয়াড়দের কিছু সঙ্গিনীর ‘ইনফ্লুয়েন্সার’ স্ট্যাটাস নিয়ে উদ্বিগ্ন বোর্ড। প্রতিবেদনে জানা গেছে, এই বান্ধবীদের মধ্যে কেউ কেউ আগে সোশ্যাল মিডিয়ায় বেটিং অ্যাপের প্রচারণা করেছেন। সম্প্রতি, কিছু খেলোয়াড় ও তাদের সঙ্গিনীর মধ্যে বিবাদের কথাও শোনা গেছে। কিছু ক্ষেত্রে খেলোয়াড়দের পূর্ব পরিচিত নারীরা তাদের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, যা লিগ ও বোর্ড উভয়েরই ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

উচ্চপদস্থ এক বিসিসিআই কর্মকর্তা বলেছেন, ‘এখন যদি এটা বন্ধ না করা যায়, তাহলে ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করবে। আমরা এমনও দেখেছি যে বান্ধবীদের জন্য টিম বাস দাঁড় করে রাখা হয়েছে এবং তারা খেলোয়াড়দের সঙ্গে একই হোটেলে থাকছেন।’

এই বান্ধবীদের কয়েকজন সোশ্যাল মিডিয়ার খ্যাতনামা ইনফ্লুয়েন্সার হওয়ার কারণে দুর্ঘটনাবশত সংবেদনশীল তথ্য ফাঁস হতে পারে বলে শঙ্কিত বোর্ড, যা খেলার সততা ও স্বচ্ছতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

পরবর্তী বৈঠকে এনিয়ে আলোচনা করতে চায় বিসিসিআই। লিগে ‘গার্লফ্রেন্ড কালচার’ বন্ধে কঠোর নিয়মকানুন আরোপ করা হতে পারে। এই নিয়মগুলো শুধু আইপিএলে নয়, আন্তর্জাতিক সফরে ভারতীয় জাতীয় দলের ওপরও আরোপ করা হবে।

আইপিএল দলগুলো ব্যক্তিগত মালিকানাধীন হলেও বিসিসিআই একটি কেন্দ্রীয় নিয়ম চালু করবে যা সব ফ্র্যাঞ্চাইজির ক্ষেত্রে প্রযোজ্য হবে। আবাসন ও ভ্রমণ সংক্রান্ত নীতিমালার জন্য স্পষ্ট নির্দেশনাও পাবে এসিইউ

Related Articles

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন...

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

অসুস্থতার কারণ দেখিয়ে আগামীকাল শুক্রবারই (২৪ জুলাই) পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকার কাজ করছে...

গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা

এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ঘটনায় আলোচিত সাতক্ষীরা-৪...