Home জাতীয় পর্যায়ক্রমে সব কলকারখানা চালু করা হবে : তারেক রহমান

পর্যায়ক্রমে সব কলকারখানা চালু করা হবে : তারেক রহমান

Share

বিগত সময়ে যেসব কলকারখানা বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলো পর্যায়ক্রমে আবারও চালুর ব্যবস্থা করছি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১ মে) বিকালে নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বিএনপির শ্রমিক সমাবেশে তিনি এই কথা বলেন।

তারেক রহমান বলেন, শ্রমিকদের স্ত্রীরা ফ্যামিলি কার্ড পাবেন। কৃষকদের আমরা ১০ হাজার ঋণ মওকুফ করেছি। কৃষকদের কার্ডের বিষয়েও কাজ চলছে।

তিনি আরও বলেন, অধিকাংশ মানুষ গ্রামে বাস করে। তারা সঠিক সময়ে সঠিকভাবে পানি পায় না। সেজন্য আমরা খাল খনন শুরু করেছি। কৃষক, শ্রমিকদের ভাগ্য পরিবর্তন করতে পারলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Related Articles

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে পারে ইরান : ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে আপত্তির বিষয়ে অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট...

নয়াপল্টনে তারেক রহমানের প্রথম শ্রমিক সমাবেশে জনসমুদ্র

মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে...

পল্টনে প্রধানমন্ত্রীর প্রথম জনসভা শুক্রবার

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে)...

আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা : সংসদে জামায়াতের তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নিজেকে...