Home প্রচ্ছদ বাতিঘরে জাইমা রহমান, সংগ্রহ করলেন যেসব বই

বাতিঘরে জাইমা রহমান, সংগ্রহ করলেন যেসব বই

Share

রাজধানীর বাংলামোটরের চেইন বুকশপ বাতিঘরে গিয়ে বই সংগ্রহ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে সেখানে যান তিনি। প্রায় আধা ঘণ্টা সময় ঘুরে নিজের পছন্দমতো বেশ কিছু বই সংগ্রহ করেছেন তিনি।

গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ। তিনি বলেন, ‘জাইমা রহমান অন্য সাধারণ পাঠকের মতোই বই কিনতে এসেছিলেন।’

জানা গেছে, জাইমরা সংগ্রহ করা বইয়ের তালিকায় রয়েছে কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ, আনিসুল হকের রচনা। এ ছাড়া গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন, নূরুল কবিরের লেখা বইও সংগ্রহ করেছেন তিনি।

Related Articles

শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি

শিউলি ফুলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে ভক্তদের কাছ থেকেই ফুলের সঙ্গে...

জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিরোধী দল জামায়াতে ইসলামীর সম্পর্ক রয়েছে বলে...

স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম

জনগণের ভোটাধিকার নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার...

হাজারো ডিসেম্বর যাবে, কিন্তু শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন

হাজারো ডিসেম্বর চলে যাবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না বলে...