Home প্রচ্ছদ সত্যিই কি ভেঙে যাচ্ছে দীপিকা-রণবীরের সংসার?

সত্যিই কি ভেঙে যাচ্ছে দীপিকা-রণবীরের সংসার?

Share

আট বছরের দাম্পত্য আর ছয় বছরের প্রেম, দীর্ঘ ১৪ বছরের সেই রূপকথার পথচলায় কি তবে বেজে উঠল বিদায়ঘণ্টা? বি-টাউনের অলিগলি থেকে স্টুডিওর আড্ডা, সর্বত্রই এখন একটাই প্রশ্ন, সত্যিই কি ভেঙে যাচ্ছে দীপিকা-রণবীরের সংসার? দেড় বছরের সন্তান দুয়াকে পাশে রেখেই কি তবে আলাদা হওয়ার পথে হাঁটছেন বলিউডের এই পাওয়ার কাপল? সোশ্যাল মিডিয়ায় যখন এই তারকা দম্পতির বিচ্ছেদের গুজনে মুখর ঠিক তখনই নিরবতা ভাঙলেন দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিচ্ছেদ গুঞ্জনের বিষয়ে খোলাসা করেন তিনি। অভিনেত্রী স্পষ্ট করে বলেন, কেন তিনি ‘ধুরন্ধর ২’ নিয়ে জনসমক্ষে কিছু লেখেননি।

দীপিকা বলেন, ‘আমিই সবার আগে ছবিটি দেখেছি এবং তখনই বুঝেছি এটি সুপারহিট হতে চলেছে। আমি ব্যক্তিগতভাবেই সবটা রণবীরকে জানিয়েছি। সব কিছু সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বলতে হবে, এমনটা আমি বিশ্বাস করি না।‘

উল্লেখ্য, ২০২৪ সালেও একবার একই ধরণের গুঞ্জন রটেছিল যখন রণবীর নিজের প্রোফাইল থেকে বিয়ের ছবি সরিয়েছিলেন। সে সময় রণবীর নিজে সামনে এসে সবটা অস্বীকার করে জানিয়েছিলেন তাঁরা সুখে আছেন। এবারও দম্পতির ঘনিষ্ঠ মহলের দাবি, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। স্রেফ প্রচারের আলো থেকে দূরে থাকতেই তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখছেন।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...