Home প্রচ্ছদ বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

বলিউডের প্রস্তাব পেয়েও কেন ফিরিয়েছিলেন অভিনেত্রী বিপাশা

Share

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম বিপাশা হায়াত। মঞ্চ থেকে টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের। নাট্যকার ও চিত্রশিল্পী হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন। এখন দূর দেশে আঁকাআঁকি নিয়েই অধিক সময় কাটান। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বিপাশা।

কয়েক দিন আগে একটি পডকাস্টে সাক্ষাৎকার দেন বিপাশা হায়াত। এই আলাপচারিতায় নানা বিষয়ে কথা বলার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় নিয়ে নানা ঘটনা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। সঞ্চালক জানতে চান ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার প্রস্তাব এবং সেই সময়ে বলিউড থেকেও প্রস্তাব পাওয়ার বিষয়ে।

জবাবে বিপাশা হায়াত জানান বলিউডের যে প্রস্তাব এসেছিল সেটি এত আগে নয় আরও পরে। বলিউডের সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয়ের প্রস্তাব এসেছিল তার কাছে। সিনেমাটির নাম মনে করতে না পারলেও যে লোক ফোন করেছিলেন তার ফোন নম্বর এখনো বিপাশার ফোনে সেভ করা আছে এবং তার সঙ্গে কয়েকবার কথাও হয়েছে বলে জানান তিনি।

টিভি পর্দার সেই প্রিয় বিপাশা হায়াতকে এখন আর অভিনয়ে দেখা যায় না বললেই চলে। প্রিয় তারকাকে অভিনয়ে না পেয়ে দর্শকদের মনেও খানিকটা অভিমান জমা রয়েছে। কয়েক বছর আগে অভিনয় থেকে নিজেকে দূরে রাখার বিষয়ে বিপাশা হায়াত জানিয়েছিলেন তিনি অভিনয়কে ভালোবাসেন কিন্তু সমাজের প্রতি তার দায়বদ্ধতা আছে। নাটক তার কাছে পরিপূর্ণ এক শিল্প যেখানে বাণিজ্য অবশ্যই থাকবে। কিন্তু একটা সময় তার মনে হয়েছে বাণিজ্যই আসল শিল্প নয় এবং সবাই অনেক বেশি কম্প্রোমাইজ করছেন। তখন সিরিয়াসলি ছবি আঁকতে শুরু করেন তিনি কারণ আর্ট প্র্যাকটিস শতভাগ সময় দাবি করে এবং এভাবেই তিনি অভিনয় থেকে দূরে সরে গেছেন।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...