Home জাতীয় রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

Share

পবিত্র ইদুল ফিতরের জামাতের জন্য রাজধানীর সব ঈদগাহ ও মসজিদে প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শনিবার (২১ মার্চ) জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আর বায়তুল মোকাররম মসজিদে প্রথম জামাত হবে সকাল ৭টায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আয়োজনে শেরেবাংলা নগরে পুরনো বাণিজ্য মেলার মাঠে ঈদের নামাজের প্রস্তুতি নেওয়া হয়েছে। সব মিলিয়ে রাজধানীতে ১২১টি ঈদগাহ ও দেড় হাজারের বেশি মসজিদে ঈদের নামাজ হবে।

পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা শেষে সারা দেশে বইছে উৎসবের আমেজ। ইতোমধ্যে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছেড়েছে মানুষ। এদিকে ঈদ জামাতের জন্য প্রস্তুত রাজধানীও। তবে ঈদের দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ জন্য নেওয়া হয়েছে বাড়তি প্রস্তুতি।

প্রতিবারের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেকের ইমামতিতে জাতীয় ঈদগাহে জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। এই ময়দানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া জামাতে শামিল হবেন মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত হবে মোট ৫টি। সকাল ৭টায় প্রথম জামাতের পর ৮টা, ৯টা, ১০টা এবং সবশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়।

রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত

 

ডিএনসিসির আয়োজনে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে দ্বিতীয় বছরের মতো ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। সকাল ৮টায় এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত হবে সকাল ৮টায়।

ধানমন্ডির ঈদগাহ মাঠ মসজিদে সকাল ৮টায়, সোবহানবাগ জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে। ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয়টি হবে ৯টায়।

গুলশান কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৬টা, সকাল ৮টা ও সাড়ে ৯টায় হবে ঈদ জামাত। আর সোসাইটি জামে মসজিদে জামাত সকাল ৮টায়।

পুরান ঢাকার লালবাগ শাহী মসজিদে ঈদ জামাত হবে সকাল ৮টা ও ৯টায়। আজিমপুর ছাপড়া মসজিদে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায় এবং সাড়ে ৯টায় আর কবরস্থান মসজিদে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মোট চারটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কেন্দ্রীয় মসজিদে ঈদ সকাল ৮টা ও ৯টায় এবং খেলার মাঠে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে। আর বুয়েটের খেলার মাঠে জামাত সকাল সোয়া ৭টায়।

সব মিলিয়ে এবার রাজধানীতে ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে মোট ১ হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

Related Articles

হাসনাত আব্দুল্লাহ কে ঢাবির সাবেক ভিসি , তুমিও তো আমাদের মধ্যেই ছিলা, তুমি আর আমি একসাথেই ছিলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য (ভিসি) এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের...

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র...

ইউএনও আলাউদ্দিন এখন ‘পর্ন তারকা

নোয়াখালীর হাতিয়া উপজেলার সাবেক ইউএনও মো. আলাউদ্দিনকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে...

আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের...