Home প্রচ্ছদ মির্জা আব্বাস চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন: ডা. জাহিদ

মির্জা আব্বাস চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন: ডা. জাহিদ

Share

মির্জা আব্বাস এভারকেয়ার হাসপাতালের নিউরো আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বিএনপির এই জ্যেষ্ঠ নেতার খোঁজখবর নিচ্ছেন। একই সঙ্গে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে উনাকে (তারেক রহমান) অবহিত করা হচ্ছে।

আজ শুক্রবার সাংবাদিকদের এ তথ্য জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘সবাই মির্জা আব্বাসের জন্য দোয়া করবেন। ইতোমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে দেশের সিনিয়ির নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন। কিছুক্ষণ আগে বোর্ড বৈঠকে বসেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। তবে এটা বোর্ড নির্ধারণ করবে।’

গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল (বৃহস্পতিার) রাতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণ মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির স্থায়ী কমিটির আবদুল মঈন খান অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। তার শারীরিক অবস্থা সম্পর্কে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রী জানান, মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান; অধ্যাপক শেখ আবদুল কাদের; অধ্যাপক জিল্লুর রহমান; অধ্যাপক দ্বীন মোহাম্মদ; অধ্যাপক সাঈদ আহমেদ; অধ্যাপক জাফর ইকবাল প্রমুখ বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে। বোর্ডের বৈঠকের সময় অনলাইনে তিনি নিজেও যুক্ত থাকছেন বলেও জানান।

ডা. জাহিদ আরও বলেন, মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। দেশটির ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালের নিউরো বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ এবং ভর্তির যাবতীয় কাজ ঠিক করে রাখা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সও ঠিক করে রাখা হয়েছে। তবে সেটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলেও জানান তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মির্জা আব্বাসের সহধর্মিণীসহ তার পরিবার বিএনপির এই সিনিয়র নেতার আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...