Home খেলাধুলা পাকিস্তানকে একাই ধসিয়ে দিলেন নাহিদ, গড়লেন নতুন কীর্তি

পাকিস্তানকে একাই ধসিয়ে দিলেন নাহিদ, গড়লেন নতুন কীর্তি

Share

দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। তবে মাঠে নেমেই জ্বলে উঠেছে টাইগাররা। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে আজ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে নাহিদ রানা একাই ধসিয়ে দিলেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন-আপ।

বাংলাদেশের সবচেয়ে গতিময় পেসার মনে করা হয় নাহিদ রানাকে। তার বলের গতি ১৪০, ১৪৫ কিলোমিটারের ওপরেও উঠে যায়। দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে ফিরে আসা বাংলাদেশকে এখন আশা দেখাচ্ছেন গতির রাজা নাহিদ রানা।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কেন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তা ভালোভাবে দেখিয়ে দিচ্ছেন নাহিদ রানা।

একা নাহিদের তোপ সামলাতেই তাসের ঘরের মত ভেঙে পড়লো পাকিস্তানের টপ অর্ডার। ৬৯ রানেই ৫ উইকেট হারিয়েছে সফরকারীরা। ৫টি উইকেট একাই নিলেন ডানহাতি গতিময় এই পেসার। নাহিদ রানার ক্যারিয়ারে এটাই প্রথম ফাইফার।

চার ব্যাটারের মধ্যে ২জন অভিষিক্ত মা’জ সাদাকাত ও শামিল হুসাইন। এছাড়া অভিজ্ঞ তিন ব্যাটারকেও ফেরালেন নাহিদ। একজন টি-২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী সাহিবজাদা ফারহান, একজন টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক সালমান আলি আগা এবং অন্যজন আরও বেশি অভিজ্ঞ, মোহাম্মদ রিজওয়ান।

Related Articles

থাইল্যান্ড ছাড়ল রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরান যুদ্ধে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পাঁচ...

একাদশের পর পড়াশোনা না করার আক্ষেপ কারিনা কাপুরের

বলিউডের সফল এবং জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। সিনেমার পর্দায় নাম লেখানোর...

প্রথমবারের মতো ব্রাজিলিয়ান অধিনায়ক পেল বার্সেলোনা

কাতালান পরাশক্তি বার্সেলোনার অধিনায়কের আর্মব্যান্ড উঠেছে ব্রাজিলিয়ান তারকা রাফিনহার বাহুতে। ২০২৬-২৭ মৌসুমের...

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘আওয়ামী লীগ নেতার প্রাডো...