Home জাতীয় যে কোনো সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশমন্ত্রী

যে কোনো সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে : পরিবেশমন্ত্রী

Share

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জনগণের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে ধরনের সমস্যা রয়েছে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ সমস্যাগুলো দ্রুত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হচ্ছে এবং অন্যান্য বিভাগের সমস্যাগুলো সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সোমবার (৯ মার্চ) দাগনভূঞায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সব ধরনের সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। শুরুতে অনেক ফোনকল আসলেও এখন তা অনেক কমে গেছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে, মানুষের উত্থাপিত সমস্যাগুলো ধীরে ধীরে সমাধানের পথে এগোচ্ছে।

দাগনভূঞার অন্যতম সমস্যা হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

Related Articles

থানার ভেতরেই জুবায়ের-মোসাদ্দেককে পেটালেন ছাত্রদল নেতাকর্মীরা

রাজধানীর শাহবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুই নেতা এ...

এই প্রথম হরমুজ পার হওয়া জাহাজ থেকে টোল নিল ইরান

ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পীকার হামিদরেজা হাজিবাবেই জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে চলা জাহাজের...

ফের বিয়ের পিঁড়িতে জেনিফার, পাত্র কে?

ভারতীয় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জেনিফার উইংগেটকে ঘিরে নতুন করে বিয়ের গুঞ্জন...

শান্ত-ফিজে ভর করে কিউদের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জিতল বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ...