Home প্রচ্ছদ স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী

স্ত্রীর আত্মহত্যার ঘটনার প্রধান আসামি জাহের আলভী

Share

ছোটপর্দার পরিচিত মুখ জাহের আলভী-এর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। মিরপুর পল্লবী থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার সময় আলভী নেপালে শুটিংয়ে অবস্থান করছিলেন।

ইকরার মৃত্যুর ঘটনায় তার বাবা বাদী হয়ে পল্লবী থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে অভিনেতা জাহের আলভীকে। বিষয়টি নিশ্চিত পল্লবী থানার পরিদর্শক (অপারেশন)।

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রী ইকরার মৃত্যুর খবর নিশ্চিত করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আলভী। সেখানে তিনি উল্লেখ করেন, শুটিংয়ের কাজে নেপালে থাকাকালীন স্ত্রীর মৃত্যুর খবর পান এবং তা শোনার পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ করেন বিভ্রান্তিকর তথ্য না ছড়াতে এবং এই কঠিন সময়ে পরিবারের প্রতি সহানুভূতি দেখাতে।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি সন্তান রয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করেছে। মামলার পরবর্তী অগ্রগতি তদন্তের ভিত্তিতে জানা যাবে।

Related Articles

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিশু রামিসা হত্যাকাণ্ডের আসামি শনাক্ত ও আইনের আওতায় আনায় আইন, বিচার ও...

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় একটি মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আব্দুল...

৭৪ ভোটের ৭৩ ভোট তামিমের, হলেন বিসিবি সভাপতি

নির্বাচন ঘিরে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিবেশটা ছিল অন্য রকম। পরিবেশ...

সরকারে ঢোকার ঝুঁকি এত ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

প্রত্যেকটা ভালো কাজের একটা কাফফারা দিতে হয় জেনেই সরকারে ঢোকার ঝুঁকি নিয়েছিলেন...